২৬২ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ - ইবনে তাইমিয়ার ওপর একটি গুরুতৃপূর্ণ আলোচনা ভালো-মন্দ ও কল্যাণ-অকল্যাণের পরস্পর বিরোধিতা ও অসঙ্গতি শাইখ ইসলাম ইবনে তাইমিয়া ভালো-মন্দের অসঙ্গতি সংক্রান্ত অধ্যায়ে আলোচনা করতে গিয়ে বলেন যখন প্রমাণিত হয় যে, ভালো কাজে কল্যাণ রয়েছে এবং তা যদি আবশ্যক হয় তাহলে তা পরিত্যাগ করার মধ্যে ক্ষতি রয়েছে, খারাপ কাজেও অকল্যাণ ও ক্ষতি রয়েছে, মাকরুহ তথা অপছন্দনীয় কাজে কিছু অকল্যাণ থাকতে পারে। দ্বন্দ্ব বা সাংঘর্ষিক অবস্থা যা বিরাজ করে থাকে তা হয়তোবা কখনো দু'টি ভালো কাজের মাঝে হতে পারে যার মধ্যে সমন্বয় সাধন করা অসম্ভব হয়ে পড়ে, এমতাবস্থায় অপেক্ষাকৃত কম ভালো কাজটি ছেড়ে দিয়ে বেশি ভালো কাজটিকে অগ্রাধিকার দিতে হবে। অথবা দু'টি খারাপ কাজের মাঝে সংঘর্ষ বিরাজ করতে পারে যা থেকে যুক্ত থাকা অসম্ভব হয়ে পড়ে, এমতাবস্থায় অপেক্ষাকৃত কম খারাপটিকে মেনে নিয়ে বেশি খারাপটিকে প্রতিহত করতে হবে । অথবা কখনো ভাল ও খারাপ, এ দুয়ের মাঝে সংঘর্ষ বিরাজ করতে পারে, যেখানে উভয়ের মাঝে পার্থক্য সাধন করা কষ্টসাধ্য হয়ে পড়ে । যেমন- ভালো কাজ করতে গিয়ে মন্দ ভালো কাজটিকেও পরিত্যাগ করা আবশ্যক হয়ে পড়ে । তাই এখানে ভালো কাজের কল্যাণ এবং মন্দ কাজের ক্ষতি, এ দুয়ের তুলনামূলক বিশ্লেষণে যেটি অগ্বাধিকারযোগ্য হবে তাই গ্রহণ করতে হবে। প্রথমত: ওয়াজিব এবং মুস্তাহাব এর মধ্যে ওয়াজিব কে, ফরজে আইন এবং ফরজে কিফায়া এর মধ্যে ফরজে আইনকে অগ্রাধিকার দিতে হবে। যেষন-নফল দান-সদকা করার উপর খণ পরিশোধ করাকে অগ্রাধিকার দিতে হবে। দ্বিতীয়ত: যেমন, পরিবার-পরিজনের ভরণ-পোষণ জিহাদের ব্যায় ভার বহন করার উপর অগ্রাধিকারপ্রান্ত হবে, যদি তা রাষ্ট্রপ্রধান কর্তৃক নির্ধারণ করে দেওয়া না হয়। এমনিভাবে পিতা-মাতার ভরণ-পোষণ প্রদানও এর উপর অগ্রাধিকার পাবে। যেমন- সহিহ হাদিসে এসেছে রসুলকে সা. জিজ্ঞেস করা হলো কোন কাজটি সর্বোত্তম? তিনি বলেন “যথাসময়ে সালাত আদায় করা”; তারপর কোনটি তা জিজ্ঞেস করা হলে তিনি বলেন “পিতা-মাতার - আনুগত্য ও দেখাশোনা করা”; www.pathagar.com
— পৃষ্ঠা ২৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।