ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২৬১ করতে হয়ে, আর এ ধরনের কতিপয় দায়-দায়িতৃ আঞ্জাম দেওয়া ব্যতীত তার পক্ষে তা বহন করা কখনো সম্ভব হতে পারে না। তা সত্তেও এটি জিহাদের সময়ে মুসলমানদের কাজে আসবে । যদি তাকে বলা হয় এ ধরনের জায়গীরদারি কাজ গ্রহণ করা তোমার জন্য বৈধ হবে না; বরং হাত গুটিয়ে তা থেকে চলে এস, অতঃপর সে তা ছেড়ে দিলো এবং অপর একজন যার জুলুমের পরিধি খুবই বেশি সে তা গ্রহণ করল, আর তা মুসলমানদের জন্য আদৌ কোনো কল্যাণকর হবে না; এ ধরনের বক্তা আল্লাহর শরিয়তের নিগুঢ় তত্তের ব্যাপারে একেবারেই অজ্ঞ; বরং তুর্কি কিংবা আরবদের থেকে যারা অপরের তুলনায় উত্তম তাদেরকে সৈনিক হিসেবে অবশিষ্ট রাখা উত্তম এবং এতে মুসলমানদের জন্য কল্যাণ রয়েছে। সুতরাং সাধ্যমতো জুলুমের পরিধি কমিয়ে আনার লক্ষ্যে উক্ত জায়গীরদারিতে দায়িত্ব গ্রহণ করা আদল-ইনসাফের কাছাকাছি এবং তা মুসলমানদের জন্য উত্তম, যখন অন্য কেউ এ দায়িতৃ গ্রহণ করলে তাতে কল্যাণের পাল্লা হালকা এবং জুলুমের পাল্লা ভারী হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আর যে সকল ক্ষেত্রে তাদের অক্ষমতা থাকবে আল্লাহ তা ক্ষমা করবেন। আর এ ক্ষেত্রে তাদের কোনো কর্মের জন্য তাদেরকে পাকড়াও করা হবে না, যদি তারা তা করতে বাধ্য হয়ে পড়ে এবং তারা যদি এ দায়িত্ব ছেড়ে দেয় তাহলে এর থেকেও বড় ক্ষতি এবং অনিষ্টতার সম্ভাবনা থেকে যায় ... আল্লাহই এ সম্পর্কে সম্যক অবগত আছেন ।৬ * দেখুন : ইবনে তাইমিয়া ফতোয়া সমগ্র : ৩০/৩৫৬-৩৬০। www.pathagar.com

— পৃষ্ঠা ২৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।