ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

২৬০ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ পথচারী একটি কাফেলা ডাকাতের মুখোমুখি অবস্থায় ডাকাত দলকে যদি কিছু মাল দিয়ে হলেও সন্তুষ্ট করতে না চায় তাহলে তাদের সমুদয় ধন-সম্পদই আত্মসাত করা হয় এবং তাদেরকে হত্যা করা হয়। এমতাবস্থায় উক্ত কাফেলার কেউ যদি বলে তোমাদের কাছে নিজের হোক বা অপরের হোক, যে ধন-সম্পদ রয়েছে তা থেকে এ ডাকাতদলকে কিছু প্রদান করা বৈধ হবে না । উক্ত ব্যক্তি এর মাধ্যমে ওই সামান্যতম সম্পদ সংরক্ষণের চিন্তা-ভাবনা করেছে যা প্রদান করতে নিষেধ করা হয়েছে। কিন্তু কাফেলা যদি তার কথা মেনে নেওয়া হয় তাহলে এমতাবস্থায় স্বল্প ও অধিক সকল কিছুই ছিনিয়ে নেওয়া হবে এবং জীবনের নিরাপত্তাও বিঘ্নিত হবে । আল্লাহর শরিয়াহ তো দূরের কথা, সামান্যতম জ্ঞান-বুদ্ধি রাখে এমন ব্যক্তিও এ ধরনের বিধান মেনে নিতে প্রস্তুত হবে না। আর মূলত যথাসাধ্য মানুষের জীবনের প্রয়োজনীয় সকল কল্যাণের পরিপূর্ণতা দান করতে এবং সকল অকল্যাণকে প্রতিহত ও অকেজো করার জন্যই আল্লাহ তায়ালা যুগ যুগ ধরে নবি রসুল প্রেরণ করেছেন। দায়িত্বপ্রাপ্ত এরূপ জায়গীরদার তার দায়িত্ব পালন করতে গিয়ে শাসকগোষ্ঠীকে জনগণের যে ধন-সম্পদ বা ট্যাক্স প্রদান করে থাকে, যদিও তাতে তার অন্যায় ও অপরাধ হয়ে থাকে, কিন্ত এর মাধ্যমে মুসলমানদের যে কল্যাণ হয়ে থাকে তা এর তুলনায় কয়েক গুণ বেশি। এমতাবস্থায় এছাড়া তার হাতে বিকল্প কোনো উপায়ও নেই; কারণ যদি সে দায়িত্ব থেকে হাত গুটিয়ে চলে আসে তাহলে হয়তোবা এমন ব্যক্তির হাতে এ দায়িতৃ পড়তে পারে যার মাধ্যমে জুলুমের পরিধি কমবে তো না; বরং বাড়তে পারে। উক্ত পরিস্থিতিতে তার কোনো গুণাহ হবে না এবং দুনিয়া- আখেরাতে এ জন্য সে পাকড়াও হবে না। এর দৃষ্টান্ত এতিমের অভিভাবক কিংবা ওয়াক্ফ সম্পত্তির তন্তাবধায়কের ন্যায়, যার পক্ষে জালেম শাসককে কোনো কিছু দেওয়া ব্যতীত তার অর্পিত আমানতের সংরক্ষণ কষ্টসাধ্য হয়ে পড়ে । এমতাবস্থায় সে যদি এ দায়িতৃ ছেড়ে দেয় তাহলে হয়তবা এমন ব্যক্তির হাতে দায়িত্ব পড়তে পারে যে এ আমানতের সংরক্ষণতো দূরের কথা; বরং আরো বেশি পরিমাণে তা আত্মসাত করতে পারে। তাই এমতাবস্থায় তার কর্তৃত্ব দায়িত্ব বৈধ হবে এবং সে এ আমানত থেকে যে পরিমাণ দিয়েছে তাতে কোনো গুনাহ হবে না; বরং কখনো এ দায়িত্ব পালনে তার উপর আবশ্যক হয়ে পড়বে। এমনিভাবে জায়গীরদারিতে নিয়োজিত সৈনিক যে দেশের পক্ষ থেকে তার উপর আরোপিত দায়িতু বহন করে চলছে, যা পুরোপুরিভাবে এড়িয়ে যাওয়ার তার কোনো সুযোগ নেই; কারণ ঘোড়া, অন্ত্র-শস্ত্র থেকে শুরু করে যাবতীয় খরচাদি তাকেই বহন www.pathagar.com

— পৃষ্ঠা ২৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।