পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২৫৯ রাজা-বাদশাহ বা শাসকগোষ্ঠী যদি এমন কতিপয় দায়-দায়িতৃ নির্ধারণ করে যার অপসারণ দুঃসাধ্য হয়ে পড়ে এমতাবস্থায় তার জন্য আবেদন করা যাবে না। শাসকগোষ্ঠী কিংবা তাদের দোসরগণ যদি এমন ধন-সম্পদ দাবি করে, যা উক্ত দায়-দায়িতের কিয়দংশ হলেও গ্রহণ করা ব্যতীত প্রদান করা সম্ভব হয় না এবং যদি তাদেরকে কোনো ধন-সম্পদ প্রদান না করা হয় তাহলে জায়গিরদারীসহ বিভিন্ন দায়িত্ব ও কর্তৃতৃ সকল লোকের হাতে দেওয়া হবে যারা জুলুমের ভিতকে আরো মজবুত করতে সচেষ্ট থাকবে, এমতাবস্থায় ধন-সম্পদ দিয়ে হলেও উক্ত দায়িতু ও কর্তৃত্ব গ্রহণ করা মুসলমানদের জন্য কল্যাণকর হবে। এমন পরিস্থিতিতে আদল- ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারলেও কমপক্ষে জুলুম-অবিচারের অপসারণ কিংবা এর গতিবেগ হ্রাসকরণ ও এর পরিধি কমিয়ে আনতে সচেষ্ট থাকার মধ্যেও মুসলমানদের জন্য কল্যাণ রয়েছে। এমতাবস্থায় কেউ যদি জুলুম-অত্যাচার পুরোপুরি অপসারণ করতে সক্ষম না হয়; কিন্তু তার কর্মের মাধ্যমে সে জুলুম নয়; বরং সুবিচার ও কল্যাণের প্রচেষ্টায় লিপ্ত থাকে তাহলে সে এর জন্য আল্লাহর কাছে প্রতিদানপ্রাপ্ত হবে। উক্ত দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ শাসকগোষ্ঠীর নির্ধারিত নিয়ম-নীতি মোতাবেক কারো থেকে কোনো ধন-সম্পদ গ্রহণ করতে বাধ্য হয়ে থাকে তাহলে এর জন্য তার উপর কোনো ক্ষতিপূরণ আরোপিত হবে না এবং দুনিয়া-আখেরাতে সে অপরাধী হবে না, যদি সে সাধ্যমত আদল-ইনসাফ প্রতিষ্ঠায় সচেষ্ট থাকে। উক্ত আলোচনার দৃষ্টান্ত যেমন এতিম অভিভাবক, ওয়াকফ সম্পত্তির তন্তাবধায়ক এবং মুদারাবা ব্যবসায়ের অংশীদার ইত্যাদি যারা কর্তৃত্ব কিংবা প্রতিনিধির আলোকে পক্ষ থেকে দায়িত্ব পালন করে থাকে, এ ধরনের ব্যক্তিবর্গ যদি তাদের কাছে বিদ্যমান আমানতের সংরক্ষণ করতে গিয়ে জালেমকে কিছু ধন-সম্পদ প্রদান করতে বাধ্য হয়ে পড়ে তাহলে এমতাবস্থায় তারা অপরাধী হবে না; বরং প্রতিদানের উপযুক্ত হবে। এমনিভাবে রাস্তা-ঘাটে প্রদত্ত টোল এবং গচ্ছিত ধন-সম্পদ কিংবা ঘর-বাড়ি ও বসত-ভিটে ইত্যাদির উপর প্রদত্ত ট্যাক্স ইত্যাদিও উক্ত বিধানের আওতাভুক্ত হবে । কারণ বর্তমান সময়ে নিজের হোক বা অপরের হোক, এ ধরনের বিধি-বিধান মেনে চলা ব্যতীত কোনো কাজই আঞ্জাম দেওয়া যাবে না। যদি তা করা অবৈধ হয়ে থাকে তাহলে বর্তমানে অন্যের পক্ষ থেকে কোনো দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে পড়বে, যার ফলে জনজীবন বিপর্যয়ের সম্মুখীন হতে বাধ্য । স্বল্প পরিমাণ জুলুম থেকে বাচার জন্য যারা উল্লেখিত বিধানকে অবৈধ মনে করে তা থেকে নিষেধ করে থাকে, তাদের বক্তব্য মেনে নিলে জুলুম-অত্যাচার ও ফিতনা- ফ্যাসাদ আরো বেগবান হবে। তাদের বক্তব্যের দৃষ্টান্ত দিতে গেলে বলা যায় www.pathagar.com
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।