ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

২৫৮ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ নেওয়া হয়ে থাকে যা মওকুফযোগ্য নয়। যদি সে তাও মওকুফ করতে যায় তাহলে যাবতীয় খরচাদি তাকেই বহন করতে হবে যা তার জন্য অসাধ্য ও কষ্টকর হয়ে পড়বে । এমতাবস্থায় উক্ত ব্যক্তির জন্য এ ধরনের রাষ্ট্রীয় এবং জমিদারীর দায়িতে অব্যাহত থাকা বৈধ হবে কি-না? যেখানে তার লক্ষ্য-উদ্দেশ্য ও চিন্তা-ভাবনা স্পষ্ট যে, সে এর মাধ্যমে যথাসাধ্য জুলুমের পরিধি এবং এর গতিবেগ হ্রাস করতে চায় এবং তা করা তার পক্ষে সম্ভবপর হবে; না কি সে এ ধরনের দায়িত্ব থেকে হাত গুটিয়ে চলে আসবে, যার ফলশ্রুতিতে জুলুম-অত্যাচার দূর হওয়া বা ত্রাস পাওয়া তো দূরের কথা; বরং তা আরো বেগবান হবে। এ ধরনের পরিস্থিতিতে এরূপ দায়িত্ব পালন করে যাওয়া বৈধ হবে কি-না? এ ধরনের দায়িত্ব পালন করতে থাকলে তার কোনো গুনাহ হবে কি-না? যদি গুনাহ না হয়ে থাকে তাহলে এ ধরনের কাজের জন্য আবেদন করা বৈধ হবে কি-না? দু'টি বিষয়ের মধ্যে কোনটি তার জন্য উত্তম হবে জুলুম-অত্যাচার দূর করা বা এর পরিধি কমিয়ে আনার লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে দায়িতু পালন করে যাওয়া, জুলুম-অত্যাচার অবশিষ্ট থাকা কিংবা আরো বেগবান হওয়ার সম্ভাবনা থাকা সত্তেও এ ধরনের দায়িত থেকে অব্যাহতি দেওয়া? যেহেতু এর মাধ্যমে প্রজাতন্ত্র উপকৃত হচ্ছে এবং জুলুমের গতিবেগ হ্রাস পাচ্ছে, তাই তারা যদি চায় যে, সে দায়িতে অবশিষ্ট থাকুক, এমতাবস্থায় উক্ত দায়িত্ব পালন করে যাওয়া উত্তম হবে, না-কি জুলুমের গতিবেগ বৃদ্ধির সুযোগ করে দিয়ে দায়িতু থেকে অব্যাহতি দেওয়া উত্তম হবে? বিজ্ঞ ইমাম উত্তর দেন সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। হ্যা, এ ব্যক্তি যদি জুলুম-অত্যাচার দূর করে আদল-ইনসাফ কায়েমে যথাসাধ্য সচেষ্ট হয়ে থাকে তাহলে অন্যের চেয়ে তার কর্তৃতৃ ও দায়িত্ব উত্তম এবং মুসলমানদের জন্য কল্যাণকর হবে। এমনিভাবে জায়গিরদারীতেও তার দায়িত্ব- কর্তৃত্ব অপরের চেয়ে উত্তম হবে। এ ধরনের দায়িত্ব ও জায়গিরদারীতে অবশিষ্ট থাকা তার জন্য বৈধ, এতে কোনো গুনাহ নেই; বরং এমতাবস্থায় যদি তার চেয়ে উত্তম কেউ দায়িত্বে আসার সম্ভাবনা না থাকে তাহলে উক্ত দায়িত্বে অবশিষ্ট থাকা উত্তম হবে। আবার কখনো এ ধরনের দায়িত্বে অবশিষ্ট থাকা আবশ্যক হয়ে পড়ে, যখন এ দায়িত পালনে সক্ষম অন্য কাউকে পাওয়া না যায় .। যথাসাধ্য আদল-ইনসাফ প্রতিষ্ঠা ও অন্যায়-অবিচার অপসারণের চেষ্টা করা সাধারণভাবে সকলেরই উপর আবশ্যক। প্রত্যেক মানুষই এ দায়িত্ব পালনে বাধ্য যদি তার স্থানে অপর কেউ এ দায়িতু পালনে এগিয়ে না আসে। কিন্তু জুলুম-অবিচারের অপসারণ কিংবা এর গতিবেগ ত্রাসকরণ যদি অসম্ভব হয়ে পড়ে তাহলে এমতাবস্থায় এ ধরনের দায়িতৃ পালনের কামনা কিংবা আবেদন করা বৈধ হবে না। www.pathagar.com

— পৃষ্ঠা ২৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।