পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২৫৭ মুসলমানদের সার্বিক কল্যাণকে সর্বদা অগ্রাধিকার দিবে, এমতাবস্থায় এটা সুস্পষ্ট যে, মুসলমানদের কাউকে এ দায়িত্ব অবশ্যই গ্রহণ করতে হবে, যাতে সার্বিক কল্যাণের পথ সুগম এবং যাবতীয় অকল্যাণকে প্রতিহত করা সম্ভবপর হয়; কারণ ইসলামি শরিয়াহ যা মানুষের জন্য রহমতের আধার এবং যেখানে সর্বদা মানুষের কল্যাণকেই অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে, এ ধরনের শরিয়তের এ বিধান হতে পারে না যে, শুধুমাত্র নিয়োগকর্তা ব্যক্তি বা প্রশাসনের মধ্যে পরিপূর্ণতা না থাকা তথা মুসলিম না হওয়ার কারণে জাতির সার্বিক কল্যাণের পথ অকেজো ও নষ্ট হয়ে পড়বে এবং অপর দিকে যাবতীয় অকল্যাণকে আলিঙ্গন করে নেওয়া হবে...” 1 তিনি এখানে যা বললেন তা অত্যন্ত যুক্তিযুক্ত এবং প্রজ্ঞাপূর্ণ কথা এবং তা মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ অর্জন এবং অকল্যাণ বর্জনে যথাসাধ্য সহায়ক ভূমিকা পালন করতে পারবে । ইমাম ইবনে তাইমিয়া প্রদত্ত ফতোয়া জুলুম-অত্যাচারের শাসনে বিভিন্ন ধরনের রাজনৈতিক ও রাষ্ট্রীয় দায়িতু পালনের বৈধতা সম্বলিত শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার রা. সুপরিচিত ফতোয়া রয়েছে, এর মাধ্যমে জুলুমের রাস্তাগুলো বন্ধ করা কিংবা এর বোঝা হালকা করা ও যাবতীয় অন্যায়-অবিচারের পরিধিকে কমিয়ে আনা সম্ভব হয় এবং যদি এ লক্ষ্যেই দায়িতৃভার গ্রহণ করা হয়। আমাদের রচনা “ইসলামি আন্দোলনের অগ্রাধিকার কর্মসূচি'র পরিশিষ্ট (১) অংশে ইবনে তাইমিয়ার উক্ত ফতোয়া সংযোজন করে দেওয়া হয়েছে যার মূল ভাষ্য হচ্ছে : ইমাম ইবনে তাইমিয়াকে জিজ্ঞেস করা হলো: এক ব্যক্তি জুলুমের শাসনাধীনে কতিপয় রাষ্ট্রীয় দায়িত্ব যেমন- বিভিন্ন ধরনের দায়িতে লোক নিয়োগ করা কিংবা জায়গিরদারী প্রদান করা ইত্যাদি দায়িত্ব পালন করে চলছে। মূলত জুলুম-অত্যাচার দূর করার লক্ষ্যেই সে এ দায়িতৃ হাতে নিয়েছে এবং তা করার জন্য সে যথাসাধ্য চেষ্টা করে যাবে । সে জানে যদি সে এ দায়িত্ব পালন ছেড়ে দেয় তাহলে তার স্থানে অপর জনকে এ দায়িত্ব দেওয়া হবে, এর মাধ্যমে জুলুম-অত্যাচার তো কমবে না; বরং আরো বৃদ্ধি পাবে। সে ইচ্ছে করলে জায়গিরদারীতে সরকার আরোপিত ট্যাক্সের পরিমাণ কমাতে পারবে । সে তা কমিয়ে অর্ধেকে নিয়ে আসতে পারবে এবং অবশিষ্ট অর্ধেক বিভিন্ন খরচাদি বাবদ = দেখুন : কাওয়াইদুল আহকাম : ৮৫ www.pathagar.com
— পৃষ্ঠা ২৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।