২৫৬ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ যদি এর মাধ্যমে অগ্রাধিকারযোগ্য কল্যাণের কোনো পথ সুগম করা কিংবা অবশ্যম্ভাবী কোনো অকল্যাণকে প্রতিহত করা নিশ্চিত করা যায়। তাদের এ সমাধান ‘ফিকহুল মুয়াজানাত' তথা “তুলনামূলক বিধিমালা*র উপর ভিত্তি করে প্রদত্ত হয়েছে। যার সারকথা হচ্ছে কল্যাণের পথ যদি একাধিক হয়ে থাকে এবং একটি অপরটির সাথে সাংঘর্ষিক হয়ে পড়ে তাহলে এমতাবস্থায় কোনটি গ্রহণ করতে হবে এবং কোনটি প্রত্যাখ্যান করতে হবে, কোনটি অগ্বাধিকারযোগ্য এবং কোনটি পরবর্তীতে করলেও চলবে, এ সকল বিষয়ে পর্যালোচনা ও তুলনা করে একটিকে অপরটির উপর প্রাধান্য দেওয়ার মূলনীতির সমন্বয় হচ্ছে “ফিকহুল মুয়াজানাত' তথা তুলনামূলক বিধি-বিধান । এমনিভাবে ক্ষতিকর বিষয়ও যদি একাধিক হয়ে পড়ে এবং একটি অপরটির সাথে সাংঘর্ষিক হয়ে হড়ে তাহলে এমতাবস্থায় কোনটা রেখে কোনটাকে প্রতিহত করতে হবে, এ সকল মূলনীতির সমন্বয় হচ্ছে ‘ফিকহুল মুয়াজানাত'। এমনিভাবে কল্যাণ ও অকল্যাণের পথ যদি পরস্পর সাংঘর্ষিক হয়ে পড়ে তাহলে এমতাবস্থায় শরিয়তের নিক্তিতে কোনটি প্রাধান্য পাবে? এও ফিকহুল মুয়াজানাতের আলোচ্য বিষয় । এ ধরনের তুলনা ও অগ্রাধিকার দু'ধরনের ফিক্হ শান্ত্রকে আবশ্যক করে: ১. কুরআন-হাদিসের ভাষ্য ও শরিয়তের মৌলিক উদ্দেশ্যের আলোকে ইসলামি আইনের সমুদয় দলিল-প্রমাণ ও যাবতীয় বিধি-বিধান । ২. কোনো প্রকারের অবহেলা ও উদাসীনতা ব্যতীত বিদ্যমান বাস্তবতার জ্ঞান লাভ এবং এ সংক্রান্ত বিধি-বিধান; হোক তা মুসলমানদের কিংবা তাদের শত্ৰু শিবিরের বর্তমান বাস্তবতা, এবং তা দেশীয়, মহাদেশীয় ও আন্তর্জাতিক, যে কোনো পর্যায়ের বিদ্যমান বাস্তবতা হতে পারে। এ ধরনের ফিক্হ তথা “তুলনামূলক বিধিমালার আলোকেই উল্লেখযোগ্য এ সকল ফতোয়া তথা সমাধান দেওয়া হয়েছে। ইজ্জুদ্দীন ইবনে আবদুস সালাম প্রদত্ত ফতোয়া এ ধরনের ফতোয়ার মধ্যে ইজ্জুদ্দীন ইবনে আবদুস সালাম প্রদত্ত উল্লেখযোগ্য, যা তিনি তার রচনা “সৃষ্টিকুলের কল্যাণেই শরিয়তের বিধান” শীর্ষকথন্হে উল্লেখ করেছেন। তিনি বলেন: .“কাফিররা যদি কোনো দেশ বা অঞ্চল দখল করে সেখানে তাদের শাসন প্রতিষ্ঠা করে, অতঃপর বিচারক হিসেবে এমন এক ব্যক্তিকে নিয়োগ দিতে চায় যে www.pathagar.com
— পৃষ্ঠা ২৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।