পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২৫৫ যদি এমন ধরনের কাজ হয়ে থাকে ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক এবং যেখানে অপরাধের মাত্রা খুবই বেশি ও মারাত্মক, এমতাবস্থায় শুধুমাত্র আপত্তি করা কিংবা সমর্থন দান থেকে বিরত থাকা যথেষ্ট হবে না; বরং কোয়ালিশন ভেঙে দিয়ে সরকার পরিচালনা থেকে পদত্যাগ করতে হবে । মুসলমানদের কোনো ব্যক্তি কিংবা দল এ ধরনের সুস্পষ্ট অপরাধ ও সরাসরি ইসলাম বিরোধী কাজে সমর্থন দিয়েছে বলে ইতিহাসে কোনো রেকর্ড খুঁজে পাওয়া যাবে না। এ ধরনের কাজের সুস্পষ্ট দৃষ্টান্ত যেমন ইসরাঈলের সাথে চুক্তিবদ্ধ হওয়া, ফিলিস্তিনের যা কিছু ইসরাঈল আত্মসাৎ করেছে তার বৈধতা দেওয়া, বায়তুল মুকাদ্দাসকে তার জন্য ছেড়ে দেওয়া যাতে সে সর্বদা ও সকল স্থানে ঘোষণা দিতে পারে যে কুদসই একমাত্র ইসরাঈল রাষ্ট্রের রাজধানী, লক্ষ লক্ষ ফিলিস্তিনি শরণার্থীকে তাদের দেশে প্রত্যাবর্তনের অনুমতি না দেওয়া যখন ইসরাঈল বিভিন্ন স্থান থেকে আগত ইহুদিদের জন্য ফিলিস্তিনের মাটিতে অবৈধ আবাসনের ব্যবস্থা করে দিচ্ছে, এ জাতীয় কার্যাবলীতে সমর্থন দেওয়া কোনো মুসলিম ব্যক্তি কিংবা দলের জন্য কখনো বৈধ হতে পারে না। সময়ে সময়ে শরিক দলকে তাদের অভিজ্ঞতার মূল্যায়ন এবং এর পর্যালোচনা ও এর উপর পরীক্ষা-নিরীক্ষা চালানো যেতে পারে । এর মাধ্যমে হয়তোবা তাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে যে, এ ধরনের অভিজ্ঞতা আসলে তাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনছে কি-না? এর মাধ্যমে তারা তাদের কাঙ্কফিত লক্ষ্য বাস্তবায়ন তথা সুবিচার ও জনকল্যাণমূলক কাজ ইত্যাদি প্রতিষ্ঠা করতে সফল হতে পারছে কি- না এবং তা কোন পর্যায়ে কতটুকু সম্ভব হচ্ছে? কোয়ালিশন ধারাবাহিকভাবে চলবে, না তা থেকে বের হয়ে আসতে হবে? উপরোক্ত এরূপ পরীক্ষা-নিরীক্ষা ও মূল্যায়ন হয়তোবা বিষয়টির উপযুক্ত জবাব প্রদান করতে সক্ষম হবে। শীর্ষস্থানীয় ইমামগণ প্রদত্ত সমাধান এ বিষয়ে আমরা আমাদের শীর্ষস্থানীয় আলেম সমাজ, প্রখ্যাত ইসলামি আইনবিদ, চিন্তাবিদ ও গবেষকদের থেকে মূল্যবান সমাধান পেয়ে আসছি, যারা জালেম রাজা- বাদশাহ ও শাসকগোষ্ঠীর শাসন ব্যবস্থায় বিভিন্ন ধরনের রাজনৈতিক দায়িতৃসহ বিচারকার্য ও বিভিন্ন সেক্টর পরিচালনার দায়িত্ব ইত্যাদি গ্রহণ করা বৈধ বলেছেন, www.pathagar.com
— পৃষ্ঠা ২৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।