ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

২৫৪ ততীয়ত: ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তন্তু ও প্রয়োগ অন্তরে তা পরিবর্তনের চেষ্টা চালিয়ে যেতে হবে, আর তা হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বলতম স্তর । সুতরাং এ ধরনের শাসনের ক্ষেত্রে সত্যিকার ইসলামি দলের দায়ি হচ্ছে এর সাথে কোয়ালিশন করা নয়; বরং তা প্রতিরোধ ও পরিবর্তনে সচেষ্ট থাকা । যদি ইউসুফের আ. কাছে ফেরাউন (যে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল এবং তার জাতিকে বিভিন্ন দলে-উপদলে বিভক্ত করে দিয়েছিল) এ আবেদন করত যে আপনি সম্মান ও মর্যাদার অধিকারী এবং আমানতদার হিসেবে আমার কাছে থাকুন, তাহলে তিনি অবশ্যই তা প্রত্যাখ্যান করতেন এবং কখনো তার কাছে মিশরের কোষাগারের দায়িত্ব অর্পণ করতেন না। কারণ ইউসুফের আ. সময়কালীন মিশরের শাসক তথা ফেরাউন এবং মুসার আ. সময়কালীন ফেরাউন এক ও অভিন্ন ছিল না। তাই ধর্মপ্রাণ মুসলিম ব্যক্তি বা দলের জন্য কখনো বৈধ হবে না যে তারা স্বৈরশাসকের সাথে কোয়ালিশন করবে, যে জবর দখল পূর্বক জাতির ঘাড়ে চেপে বসে আছে, হোক তা বেসামরিক শাসন কিংবা সেনাকুঞ্রের শাসন । কোয়ালিশন হবে শুধুমাত্র ওই শাসনের সাথে যা গণতান্ত্রিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত এবং €যখানে মানুষের অধিকারের মূল্যায়ন করা হয়ে থাকে। শরীফ দলের এ অধিকার থাকতে হবে যে, ইসলামের সুস্পষ্ট বিরোধী সকল কাজে বিরোধিতা করতে পারবে, অথবা কমপক্ষে তা থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারবে । শরিক দলের কোনো মন্ত্রী হয়তোবা নিজের মন্ত্রণালয়ে আদল-ইনসাফ প্রতিষ্ঠা করার সুযোগ লাভ করতে পারে; কিন্তু কখনো এমনও হতে পারে যে মন্ত্রিপরিষদের একজন হিসেবে প্রধানমন্ত্রী তার থেকে এমন কতিপয় আইন-কানুন অথবা বিভিন্ন ধরনের প্রজেক্ট কিংবা চুক্তিতে সমর্থন দাবি করতে পারে, যা সুস্পষ্টভাবে ইসলামের বিধি-বিধান বহির্ভূত । এমতাবস্থায় ইসলামের বিধানের সাথে বৈপরীত্যের মাত্রা অনুযায়ী এতে আপত্তি করা কিংবা কমপক্ষে সমর্থন প্রদান থেকে বিরত থাকার অধিকার ও সুযোগ থাকতে হবে। www.pathagar.com

— পৃষ্ঠা ২৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।