ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২৫৩ পরিস্থিতি বা পরিণামের সম্মুখীন হতে হয় না কেন তাতে তার কোনো মাথাব্যথা নেই, যদি তা আল্লাহর রাস্তায় তার সন্তুষ্টির নিমিত্তেই হয়ে থাকে! বিজ্ঞ পিতা উত্তর দিলেন তাড়াহুড়া করতে যেয়ো না হে বৎস! আল্লাহ তায়ালা প্রথমে দু'টি আয়াতে মদের নিন্দা করেছেন, তারপর তৃতীয় আয়াতে তা হারাম তথা নিষিদ্ধ করেছেন! আমি আশঙ্কা করছি, আমি যদি এক সাথে মানুষের উপর পুরো শরিয়াহকে চাপিয়ে দিই তাহলে হয়তবা তারাও এক সাথে পুরো শরিয়াহ থেকে বেঁকে বসবে, যার পরিণাম ফিতনা-ফাসাদ ছাড়া আর কিছুই হবে না! কোয়ালিশনের আবশ্যকীয় শর্তাবলী ইসলামি আইনে এ ধরনের কোয়ালিশনের বৈধতার জন্য কতিপয় শর্তাদি রয়েছে যেগুলোর বর্তমান থাকা আবশ্যক, অন্যথায় এর মৌলিক বিধান তথা অবৈধতার দিকে ফিরে যেতে হবে। প্রথমত: শুধুমাত্র কথায় ও কাগজে-কলমে নয়, বরং কার্যকর কোয়ালিশন হতে হবে। শরিক দল যেন অন্যের হাতে সংরক্ষিত হাতিয়ারে পরিণত না হয়ে পড়ে । এমন অবস্থা যাতে না হয় যে, শাসকদল যা ইচ্ছে তাই করতে পারবে, আর এ ক্ষেত্রে শরিক দলের হাতে সংস্কার সাধনের কোনো ক্ষমতা কিংবা বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকবে না, যার মাধ্যমে সে ইচ্ছে করলে জুলুম-অত্যাচারের বিতাড়ন করে আদল-ইনসাফ প্রতিষ্ঠা করতে এবং মিথ্যার ফানুসকে ধ্বংস করে সত্যের জয় ধ্বনি করতে সক্ষম হবে, হোক তা আংশিকভাবে কিংবা সীমিত পরিসরে । অন্যথায় কোয়ালিশনের সার্থকতা কোথায়? দ্বিতীয়ত: যে শাসক দলের সাথে কোয়ালিশন করবে তা যেন জুলুম- অত্যাচারের শাসন না হয়, অন্যায়-অবিচার কিংবা মানুষের অধিকার নিয়ে ছিনি-মিনি খেলার শাসন না হয়। কারণ এ ধরনের ক্ষেত্রে সত্যিকার মুসলমানের দায়িত্ব হচ্ছে সম্ভাব্য যে কোনো উপায়ে এর প্রতিরোধ করা এবং এর পরিবর্তনে এগিয়ে আসা । বাহুবলের সাহায্যে চেষ্টা করবে, তা না হলে মুখের সাহায্যে, অন্যথায় অন্তরে * দেখুন : ইমাম শাতেবী রচিত আল মুরাফাকাত ২/৯৪, আমাদের রচনা “ফতোয়া মুয়াসারাহ', ২য় খণ্ড, ওমর ইবনে আব্দুল আযীজ কি রাজনৈতিক পলিসি জানতেন না? শীর্ষক জিজ্ঞাসার জবাব । www.pathagar.com

— পৃষ্ঠা ২৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।