ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

১০ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ খুতবা ও বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এটাও ধারণা করা যায় না যে ইসলামের যাবতীয় নিয়ম-নীতি, বিধি-বিধান শুধুমাত্র ব্যক্তির বিবেকের প্রতিই হবে, অতঃপর যখন ব্যক্তি বিবেক অসুস্থ বা মৃত্যুবরণ করবে সাথে সাথে ইসলামের বিধি- বিধানগুলোও অসুস্থ ও অকার্যকর হয়ে পড়বে । ইসলামের তৃতীয় খলিফা উসমান রা. বলেন: “নিশ্চয় আল্লাহ তায়ালা রাজা-বাদশাহদের মাধ্যমে এমন সকল কাজ থেকে বারণ করেন যা কুরআনের মাধ্যমে করেন না” । মানুষের মধ্যে কেউ কেউ এমন রয়েছে যাদেরকে কিতাব ও ন্যায়ের মানদণ্ড সঠিক পথে পরিচালিত করতে সক্ষম হয়, আবার কতিপয় এমনও রয়েছে শুধুমাত্র শাস্তির ভয় এবং বাহুবলই যাদেরকে অসৎ পথ থেকে টেনে আনতে সক্ষম হয়। তাই আল্লাহ রাব্বুল আলামীন বলেন: “অবশ্যই আমি সুস্পষ্ট দিকনির্দেশনাসহ রসুলদের প্রেরণ করেছি এবং তাদের সাথে কুরআন ও ন্যায়ের মানদণ্ড অবতীর্ণ করেছি যা মানুষকে ইনসাফের সাথে সঠিক পথে পরিচালনা করবে, এবং আমি লৌহ অবতীর্ণ করেছি যাতে রয়েছে কঠিন শক্তি এবং মানুষের জন্য বহুবিধ উপকার” (আল হাদিস/২৫)। ইমাম ইবনে তাইমিয়া বলেন: যে ব্যক্তি কুরআনের পথ থেকে বিচ্যুত হবে লৌহের মাধ্যমে তাকে সোজা করে দেয়া হবে। আর এজন্যই দ্বীনের মূল অবলম্বন হচ্ছে কুরআন এবং তরবারী৯। ইমাম গাজালী র. বলেন: “দুনিয়া হচ্ছে আখিরাতের কৃষিক্ষেত। পার্থিব জগত ব্যতীত দ্বীনের পরিপূর্ণতা সাধন হয় না। ধর্ম এবং রাষ্ট্র সহোদর ভাইতুল্য। ধর্ম হচ্ছে মূল ভিত্তি, সরকার প্রধান হচ্ছে এর রক্ষক। যার কোনো মূল ভিত্তি নেই তার ধ্বংস অনিবার্য এবং যার কোনো রক্ষক নেই তার বিনষ্ট অনিবার্য । আর সরকার প্রধান ব্যতীত রাষ্ট্র ও রাষ্ট্রের হেফাজত অসম্ভব” ।৯ ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার আবশ্যকতার পক্ষে যদি কুরআন ও হাদিসের সুস্পষ্ট দলিল নাও থাকত, রসুল সা. ও সাহাবায়ে কেরামের বাস্তবিক জীবনের ইতিহাসে যদি এর প্রয়োগ নাও পাওয়া যেত, তবুও ইসলামি জীবন ব্যবস্থার বৈশিষ্ট্য ও এর প্রকৃতি স্বয়ং দাবি করে যে ইসলামের জন্য নিজস্ব একটি ভূ-খণ্ড তথা রাষ্ট্র আবশ্যক যা ইসলামের বিশুদ্ধ আকীদা, বিধি-বিধান, নিয়ম-নীতি, চারিত্রিক মূল্যবোধ, শিক্ষা ও আদর্শ, ইতিহাস-এতিহ্য ইত্যাদির সমন্বয়ে বৈশিষ্ট্যমপ্তিত হবে । ইসলামের জন্য সকল যুগে এমন একটি দায়িত্বশীল রাষ্ট্রের কোনো বিকল্প নেই, বিশেষ করে বর্তমান যুগে এর প্রয়োজনীয়তা অত্যধিক । বর্তমান যুগে যেখানে ১ মাজমুষুল ফাতওয়া ২৮/২৬৪। ৯ ইহয়ায়ে উলুযুদ্দীন ১/৭১, কিতাবুল ইলম । www.pathagar.com

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।