২৫২ ইসলামি রাষ্্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ ইত্যাদি কোথাও তা নিষিদ্ধ নয়। জ্ঞানবানদের কথা হচ্ছে যা পুরোপুরি আয়ত্ত করা যায় না তাকে পুরোপুরি ছেড়ে দেওয়া যায় না। পরিপূর্ণ ইসলামি শাসন ব্যবস্থার প্রবর্তন নিঃসন্দেহে বড় ধরনের একটি লক্ষ্য, একটি স্বপ্ন ও আকাঙ্া। যে স্বপ্ন ও আকাঙ্কা সর্বদা মুসলিম ব্যক্তির চোখের সামনে ও অন্তরে মণিকোঠায় থাকা উচিত। কিন্তু কখনো এক ধাপে এ স্বপ্নের বাস্তবায়ন অসম্ভব হয়ে ওঠে । সুতরাং কেউ যদি এর কিছু অংশ অর্জনে সক্ষম হয় তা অর্জন করতে কোনো অসুবিধা থাকার কথা নয়। এর মাধ্যমে মানুষের সামনে একটি নমুনা ও একটি আদর্শ উপস্থাপন করার সুযোগ লাভ করা যায় এবং ইত্যাদি আঞ্জাম দেওয়া যায় যা হয়তোবা অন্তরে বন্ধ দরজাগুলো খুলে দিতে পারে এবং এ ধরনের সুন্দর ও জনকল্যাণ কাজে উৎসাহী হয়ে এগুলো আঞ্জাম দিতে হয়তোবা অনেকে এগিয়ে আসতে পারে। ইসলামের ইতিহাসে এ ধরনের অনেক দৃষ্টান্ত পাওয়া যায় যাতে রয়েছে জ্ঞানবানদের জন্য উত্তম আদর্শ এবং যার অনুসরণ সঠিক পথ প্রান্তিকে নিশ্চিত করে। ইসলামের পঞ্চম খলিফা উমর ইবনে আব্দুল আযীজের জীবন চরিতে আমরা তা পেয়ে থাকি। তিনি মৃতপ্রায় শরিয়াহকে পুনরুজ্জীবিত করেছেন, আদল-ইনসাফের মানদণ্ড প্রতিষ্ঠা করেছিলেন এবং জনকল্যাণমূলক নানাবিধ কাজের প্রসার ঘটিয়েছিলেন যা সকলের কাছে সুস্পষ্ট এবং ইতিহাসে যা এখনো অবিস্যৃত ও অবিস্মরণীয়। কিন্তু তথাপিও তিনি যা চেয়েছিলেন তার সব কিছু করে যেতে পারেনি। যেমন খেলাফত ব্যবস্থায় শুরা প্রতিষ্ঠা ও এর প্রবর্তন করতে সক্ষম হননি যা ইসলামি শাসনের মৌলিক বিষয়াবলীর অন্যতম এবং খেলাফতকে উমাইয়াদের দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করে দিতে সক্ষম হননি । কিন্তু তিনি যা কিছু করতে সক্ষম হয়েছিলেন তা অত্যন্ত প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, ধৈর্য ও পর্যায় ক্রমিক পদ্ধতির মাধ্যমেই অর্জন করতে পেরেছিলেন। এমনকি তার পুত্র আব্দুল মালেক, যে ছিল সুশিক্ষিত, মুত্তাকি ও অতিউৎসাহী ধর্মপ্রাণ এক যুবক, একদিন তাকে বলেছিল আব্বাজান! কি ব্যাপার, বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে আমি আপনাকে ধীরগতি অবলম্বন করতে দেখছি? আল্লাহর শপথ, আল্লাহর পথে আমাকে এবং আপনাকে যদি উত্তপ্ত কড়াইয়ে নিক্ষেপ করা হয় তাহলে আমি তার পরোয়া করব না! কাজ্ক্ষিত সংস্কারের কাজে তিনি যেন দ্রুতগতি অবলম্বন করেন । তা করতে গিয়ে যে www.pathagar.com
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।