পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২৫১ অর্জনে সচেষ্ট থাকতে হবে; দুর্বল মুমিন ব্যক্তির চেয়ে শক্তিশালী মুমিন ব্যক্তি আল্লাহর কাছে অধিক পছন্দনীয় । কোনো ইসলামি দল যদি এককভাবে ক্ষমতায় আরোহণ করতে সক্ষম হয় (যেমনটি বর্তমানে অধিকাংশ মুসলিম রাষ্ট্রে বিরাজ করছে), তাহলে বাস্তবতা মেনে নিয়ে অপর দলের সাথে কোয়ালিশন করতে নিষেধাজ্ঞা নেই, যদি এর মাঝে উম্মতের কল্যাণ নিহিত থাকে। পর্যায়ক্রমিক পদ্ধতি ৪-উপরে যা কিছু বলা হয়েছে তার সাথে সংযুক্ত করে আরো যা বলা যেতে পারে তা হলো: এ জগত সংসার পরিচালনায় রাব্বুল আলামিনের চিরাচরিত কিছু নিয়ম- নীতি রয়েছে, যা থেকে অমনোযোগী হওয়া আমাদের উচিত হবে না। আর তা হচ্ছে পর্যায়ক্রমিকতার নীতি । সকল কিছুই ছোট থেকে শুরু হয়, তারপর বড় হয়ে থাকে। দুর্বল অবস্থায় সূচনা হয়, তারপর শক্তিশালী রূপ ধারণ করে। মানুষ থেকে শুরু করে প্রাণী ও উদ্ভিদ জগতেও এমনটি দেখা যায়। মানুষ প্রাপ্তবয়স্ক ও জ্ঞানবান হয়ে জন্মগ্রহণ করে না, বরং নবজাতক, তারপর পর্যায়ক্রমে দুর্ধপোষ্য, দুধ ছড়ানো, কৈশোর, বয়োসন্ধি, যুবক, পৌষ, পৌটু ... ইত্যাদি স্তর অতিক্রম করে থাকে। এর পূর্বে মায়ের পেটে সংরক্ষিত স্থানে টপকে পড়া একটি ফৌটা থেকে মানুষের সৃষ্টি সূচনা হয়ে থাকে । এরপর জমাট বস্তুপিণ্ড, মাংসপিশু, অস্থি-পিঞ্জর, এরপর আল্লাহ তায়ালা অস্থি-পিঞ্জরকে গোশত দিয়ে ঢেকে দিয়ে থাকেন। তারপর এর সকল স্তর অতিক্রম করে মানুষকে দাড় করানো হয়ে স্বতন্ত্র একটি সৃষ্টি রূপে । আল্লাহ তায়ালা বড়ই বরকতসম্পন্ন, সকল কারিগরের চাইতে উত্তম কারিগর তিনি । পর্যায়ক্রমিকতা ও ধারাবাহিকতার এ নীতি ইসলামি শরিয়তেও অনুসরণ করা হয়েছে। সৃষ্টিকুলের মাঝে শরিয়তের বিধি-বিধান প্রবর্তনে এ পদ্ধতি অবলম্বন করা হয়েছে । যেমন- মদ, জুয়া ইত্যাদি নিষিদ্ধ বস্তগুলো অবৈধ করণের ক্ষেত্রে এ নীতির অনুসরণ লক্ষ্যণীয় । এটি আল্লাহর দুর্বল সৃষ্টি মানুষের প্রতি তার বিশেষ মেহেরবানী বটে, যাতে ধীরে ধীরে মানুষের কাছে এ সকল বিধান সহনীয় হয়ে ওঠে। কখনো কখনো মানুষ তার শত আশা-আকাজ্ষা সত্তেও এক ধাপে বড় কোনো টার্গেট অর্জন করতে সক্ষম হয় না; কিন্তু তার সক্ষমতা ও অবস্থার আলোকে ধাপে ধাপে তা অর্জন করা তার পক্ষে সম্ভবপর হয়ে ওঠে । এভাবে ধারাবাহিকতা অবলম্বন করা কখনো প্রত্যাখ্যাত নয়। বিবেক-বুদ্ধি, সমাজ-সংস্কৃতি ও ইসলামি শরিয়াহ www.pathagar.com
— পৃষ্ঠা ২৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।