২৫০ ইসলামি রাষ্্রব্যবস্থা: তন্তু ও প্রয়োগ ন্যায়পরায়ণ সাক্ষী পাওয়া না যায় তাহলে মৌলিক বিধান থেকে নেমে এসে ফাসেক তথা পাপাচারী ব্যক্তির সাক্ষী গ্রহণ করা বৈধ হবে, অন্যথায় হকদার ব্যক্তি তার হক থেকে বঞ্চিত হবে। এভাবে মুজতাহিদ তথা চিন্তাবিদ ও গবেষক পর্যায়ের বিচারক যদি পাওয়া না যায়, যা বিচারকের পদ অলংকৃত করার জন্য মৌলিক শর্ত, তাহলে মৌলিক বিধান থেকে সরে এসে মুকাল্লিদ তথা অপরের মতামতের অনুসারী ব্যক্তিকে বিচারপতির দায়িত্ব অর্পণ করা বৈধ হবে। এমনিভাবে রাষ্ট্রপতির ক্ষেত্রেও মৌলিক বিধান হচ্ছে মুজতাহিদ হওয়া, কিন্তু তারপরও প্রয়োজনে মুকাল্লিদকে রাষ্ট্রপতির দায়িত্ব অর্পণ করা বৈধ হবে । বরং প্রয়োজনে মূর্খ ব্যক্তিকেও রাষ্ট্রপতির দায়িতৃ দেওয়া বৈধ হবে এ শর্তে যে, সে রাষ্ট্রপরিচালনায় জ্ঞানবানদের সহযোগিতা নিবে। এমনিভাবে পাপাচারী শাসকের সাথে জিহাদ করার বৈধতা দেওয়া হয়েছে, যদিও এ ক্ষেত্রে মৌলিক বিধান হচ্ছে সৎ শাসকের সাথে জিহাদে অংশগ্রহণ করা । ইমাম আহমদকে জিজ্ঞেস করা হলো দু'জন শাসক একজন শক্তিশালী; কিন্ত পাপাচারী, অপর জন সৎ; কিন্তু দুর্বল, কার সাথে জিহাদে অংশগ্রহণ করা উত্তম হবে? তিনি উত্তর দিলেন প্রথম জন শক্তিশালী কিন্তু পাপাচারী, তার পাপকার্য তো নিজের জন্য; কিন্ত তার শক্তি তো মুসলমানদের কল্যাণ বয়ে আনবে । অপর জন তার সততা তো নিজের জন্য, কিন্তু তার দুর্বলতা তো মুসলমানদের অকল্যাণ বয়ে আনবে! সুতরাং শক্তিশালী শাসকের জিহাদে অংশ গ্রহণ করা উত্তম হবে, সে পাপাচারী হয়। তা হচ্ছে বিজ্ঞ ইমামের বাস্তবতা ভিত্তিক দুরদৃষ্টি সম্পন্ন পর্যালোচনা । মুসলমানদের বর্তমান বাস্তব অবস্থা এবং তারা যে দুর্বলতা, পশ্চাদপদতা এবং বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত শতধাবিভক্ত অবস্থায় দিনাতিপাত করছে তার দিকে যদি আমরা দৃষ্টিপাত করি এবং এর বিপরীতে মুসলমানদের শক্র শিবির এবং তাদের শক্তি- সামর্থের দিক পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব এ কঠিন বাস্তবতাই আমাদেরকে বাধ্য করছে যে, আমরা আমাদের দুর্বল অবস্থায় ওই সকল বিষয় গ্রহণ করব যেগুলো আমাদের সবল অবস্থায় আমরা প্রত্যাখ্যান করতাম । এমনিভাবে আমাদের শতধাবিভক্ত অবস্থায় আমরা এমন সকল বিষয়ে মেনে নিতে বাধ্য যা আমরা আমাদের এক্যবদ্ধ অবস্থায় প্রত্যাখ্যান করতে সক্ষম হতাম ৷ আল্লাহ তায়ালা বলেন “এখন আল্লাহ তোমাদের বোঝা হান্কা করে দিয়েছেন এবং তিনি জেনেছেন যে, এখনো তোমাদের মধ্যে দুর্বলতা রয়েছে” । (সুরা আনফাল, ৮: ৬৬) সুতরাং উপর্যুক্ত আয়াত এ দিকেই ইঙ্গিত দিচ্ছে যে, দুর্বলতার কারণেই কোনো বিষয় সহজ ও হালকা করে দেওয়া হয়। যদিও মুসলমানদেরকে সর্বদা শক্তি-সামর্থ www.pathagar.com
— পৃষ্ঠা ২৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।