ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২৪৯ কুরআন ও হাদিস অধ্যয়ন ও গবেষণায় উল্লেখিত বিষয়গুলো সুস্পষ্ট হয়ে উঠবে। কুরআন কারিমে বর্ণিত হয়েছে যে, আল্লাহ তায়ালা সহজ-সরল, হালকা, সহনীয় ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করেই মানুষের জন্য ইসলামের বিধি-বিধান জারি করেছেন, যেখানে যাবতীয় কষ্টকর বিষয়গুলো প্রত্যাখ্যাত এবং যেখানে পরিবেশ- পরিস্থিতির চাহিদা ও অত্যধিক প্রয়োজনের তাগিদ এ জাতীয় বিষয়াদির প্রতি লক্ষ্য রাখা হয়েছে। যেমনটি আল্লাহ তায়ালা ইরশাদ করেন: “আল্লাহ তোমাদের সাথে নরম নীতি অবলম্বন করতে চান, কঠোর নীতি অবলম্বন করতে চান না” (সুরা বাকারা, ২: ১৮৫)। “এটা তোমাদের রবের পক্ষ থেকে সহজকরণ ও অনুগ্রহ” (সুরা বাকারা, ২: ১৭৮) “যে ব্যক্তি অক্ষমতার মধ্যে অবস্থান করে এবং এ অবস্থায় আইন ভঙ্গ করার কোনো প্রেরণা ছাড়াই বা প্রয়োজনের সীমা না পেরিয়ে এর মধ্য থেকে কোনটা খায়, সে জন্য তার কোনো গোনাহ হবে না। আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়” । (সুরা বাকারা, ২: ১৭৩) “আল্লাহ তোমাদের উপর বিধি-নিষেধ হালকা করতে চান, আর মানুষকে তো দুর্বল করে সৃষ্টি করা হয়েছে” । (সুরা নিসা, 8: ২৮) “তিনি কাজের জন্য তোমাদেরকে বাছাই করে নিয়েছেন এবং দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা আরোপ করেননি” । (সুরা হাজ, ২২: ৭৮) “যে ব্যক্তি ইমান আনার পর বাধ্য হয়ে কুফরি করে, তবে তার অন্তর ঈমানের উপর নিশ্চিন্ত থাকে (তাহলে তার উপর আল্লাহর পক্ষ থেকে কোনো পাকড়াও নেই)” (সুরা নাহল, ১৬: ১০৬)। বিশুদ্ধ হাদিসে এসেছে রসুল সা. বলেন “তোমরা সহজ পথ বেছে নাও এবং কঠিন পথে অগ্রসর হয়ো না, সুসংবাদ বহন করো এবং দুঃসংবাদ এড়িয়ে চলো”৩২। “কঠিন কাজের জন্য নয়, বরং সহজ সরল কাজের জন্যই তোমাদেরকে পাঠানো হয়েছে”! “সহজ-সরল ও সহনীয় ধর্মই আল্লাহর কাছে অধিকতর পছন্দনীয়” । ইসলামি আইনবিদগণ মুসলিম ব্যক্তি বা সমাজের জন্য বৈধতা দিয়েছেন যে, প্রয়োজনের নিরিখে সর্বোচ্চ মূল্যবোধ বা মৌলিক বিধান থেকে বাস্তবতায় নেমে আসা যাবে । অন্যথায় সৃষ্টিকুলের পথগুলো বন্ধ হয়ে যাবে, মানুষের অধিকার বিনষ্ট হয়ে পড়বে এবং পরিণামে মানুষ দুনিয়া ও আখেরাতে ক্ষতিগ্রস্থ হতে বাধ্য হবে। যেমন সাক্ষ্য প্রদানের জন্য ন্যায়পরায়ণতা মৌলিক শর্ত, কিন্তু যদি কোনো বিষয়ে «২ মুত্তাফাকুন আলাইহি, হজরত আনাস থেকে বর্ণিত। ০০ বুখারি, তিরমিজী ও নাসায়ি হজরত আবুহারাইরা থেকে “তাহারাত' শীর্ষক অধ্যায়ে তা বর্ণনা করেন। www.pathagar.com

— পৃষ্ঠা ২৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।