ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

২৪৮ ইসলামি বাষট্রব্যবস্থা: তন্তু ও প্রয়োগ অতঃপর মূসা আ. ফিরে এসে তার জাতিকে এ অবস্থায় দেখে কঠিন রাগ করলেন এবং তার জাতিকে উদ্দেশ্য করে বললেন, আমার অনুপস্থিতিতে তোমরা কত জঘন্য ও খারাপ কাজে লিপ্ত হয়েছে! এরপর তিনি রাগে তার হাতের লিপিগুলো ফেলে দিলেন এবং তার ভাইয়ের মাথা ধরে তাকে নিজের দিকে টেনে আনলেন ও কঠিনভাবে তীকে ভর্থসনা করতে লাগলেন, “মূসা আ. বললেন, হে হারুণ! তুমি যখন দেখলে এরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে তখন আমার পথে চলা থেকে কিসে তোমাকে বিরত রেখেছিল? তুমি কি আমার হুকুম অমান্য করেছো? হারুন জবাব দিল, হে আমার সহোদর ভাই! আমার দাড়ি ও মাথার চুল ধরে টেনো না। আমার আশঙ্কা ছিল, তুমি এসে বলবে যে, তুমি বনী ইসরাঈলের মাঝে বিভেদ সৃষ্টি করেছো এবং আমার কথা রক্ষা করোনি” (সুরা তৃহা, ২০: ৯২-৯৪)। অর্থাৎ আল্লাহর নবি হারুন আ. তার অনিচ্ছা সত্তেও জাতির কর্মকাণ্ডে নীরব থেকেছিলেন, যদিও তা ছিল সর্বনিম্ন খারাপ কাজ, যা ছিল গো-বতস পূজা; কারণ তার চিন্তা-ভাবনা ছিল হয়তবা তাদের অপকর্মের প্রতিরোধ করতে গিয়ে জাতির মাঝে বিভেদ সৃষ্টি হয়ে যেতে পারে । তাই তিনি মূসার আ. অনুপস্থিতিতে জাতির এঁক্যবদ্ধতা ধরে রাখাকে প্রাধান্য দিয়েছিলেন, হয়তোবা মূসা ফিরে আসলে দু'জনে চিন্তা-ভাবনা করে উক্ত সমস্যার উপযুক্ত সমাধান সম্ভবপর হয়ে উঠবে । সুউচ্চ মূলনীতি থেকে নিমতর বাস্তবতায় নেমে আসা ৩-জীবনে চলার পথেয় হিসেবে ইসলাম মানুষের জন্য কতিপয় মূল্যবোধ নির্ধারণ করে দিয়েছে এবং ইসলামের দাবি হচ্ছে মানুষ এ সকল মূল্যবোধ অর্জনে সচেষ্ট থাকবে, এগুলোকে সর্বদা তাদের দৃষ্টিসীমার পরিধিতে আবদ্ধ রাখবে এবং তাকে করায়তু করতে সর্বদা লালায়িত থাকবে। কিন্ত কখনো বাস্তবতার সামনে মানুষকে পরাজিত হতে হয়। তাই সর্বোচ্চ মূল্যবোধ অর্জনে অক্ষম হয়ে কখনো প্রয়োজনের চাপে মানুষকে একটু নিচে নেমে আসতে হয়। সর্বোচ্চ চূড়া আরোহণের কষ্টকর পথ ছেড়ে দিয়ে কখনো মানুষকে অপেক্ষাকৃত সহজতর পথ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। তাইতো শরিয়াহ স্বীকৃত সুপ্রসিদ্ধ মূলনীতি হচ্ছে : ‘প্রয়োজন নিষিদ্ধ কাজগুলোকে বৈধ করে দেয়” “যেখানেই অসহনীয় কষ্ট সেখানেই সহজতর পথ অবলম্বন করতে হবে? “যেমনিভাবে নিজের ক্ষতি হতে দেওয়া যাবে না তেমনিভাবে অপরের ক্ষতিও হতে দেওয়া যাবে না’ ‘দুঃসাধ্য কষ্টকর বিষয়গুলো ইসলামি শরিয়তে প্রত্যাখ্যাত? । www.pathagar.com

— পৃষ্ঠা ২৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।