পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২৪৭ সুতরাং কোনো বস্তু থাকবে কিংবা থাকবে না, অথবা কোনো বিষয় হয় বৈধ হবে অন্যথায় অবৈধ হতে বাধ্য, মধ্যখানে কোনো কিছু নেই, এ ধরনের দর্শন ইসলামি শরিয়তে এবং বাস্তবেও প্রত্যাখ্যাত। অপেক্ষাকৃত কম ক্ষতিকে আলিঙ্গন করা ২-ইসলামি শরিয়তের বিধান হচ্ছে দু'ধরনের ক্ষতি যদি অবশ্যম্ভাবী হয়ে পড়ে তাহলে অপেক্ষাকৃত কম ক্ষতিকে আলিঙ্গন করে বড় ধরনের ক্ষতিকে প্রতিহত করতে হবে। এমনিভাবে দু'ধরনের কল্যাণ যদি বিপরীতমুখী হয়ে পড়ে তাহলে অপেক্ষাকৃত স্বল্প কল্যাণকে পরিহার করে বেশি কল্যাণ অর্জনের পথকে সুগম করতে হবে। তাই ইসলামি আইনবিদগণ অন্যায় দেখেও চুপ থাকার বৈধতা দিয়েছেন যদি এর প্রতিরোধ; এর থেকেও বড় অন্যায়কে আবশ্যক করে তোলে । এর পক্ষে যুক্তি- প্রমাণ স্বরূপ তারা হজরত আয়েশা বর্ণিত হাদিস উল্লেখ করে থাকেন যা রসুল সা. তাকে উদ্দেশ্য করে বলেন “যদি তোমার জাতির ইসলামের বয়স কম না হতো, তাহলে আমি কাবা ঘরকে ভেঙে ইব্রাহীমের আ. ভিত্তির উপর পুণনিমণি করে দিতাম” (মুত্তাফাকুন ইলাইহি)। পড়বে এ আশঙ্কায় রসুল সা. যা আবশ্যক মনে করেছেন তা করা থেকে বিরত থেকেছেন; কারণ তখনো পর্যন্ত ইসলামে তার জাতির লোকদের কদম মজবুত হয়ে ওঠেনি, তাদের ইসলামের বয়স খুবই স্বল্প এবং তখনো জাহেলিয়াতের চিন্তা-ভাবনা তাদের অন্তর থেকে পুরোপুরি দূর হতে পারেনি । উক্ত বিধানের যুক্তি-প্রমাণস্বরূপ আমি এখানে কুরআনে বর্ণিত মুসার আ. ঘটনা স্মরণ করতে চাই। যখন তিনি ত্রিশ দিনের জন্য তার প্রভুর দিদার লাভের উদ্দেশ্যে গিয়েছিলেন, অতঃপর আরো দশ দিন পূর্ণ করে পুরো চল্লিশ দিন তার প্রভুর সাক্ষাত লাভে ধন্য হলেন। ইতোমধ্যে তার অনুপস্থিতিতে সামেরী একটি স্বর্ণের গো-বৎস নির্মাণ করে তার জাতিকে পথভ্রষ্ট করে চলছিল এবং তাদেরকে বলেছিল, এটিই তোমাদের এবং মুসার প্রভু । তার জাতির লোকেরা ওইলোকটির কথা বিশ্বাস করে তাকে অনুসরণ করে চলছিল । মুসার আ. ভাই হারুন আ. তাদেরকে এ বলে সাবধান করেছিলেন “হারুন তাদেরকে বলেছেন, হে লোকেরা! এর কারণে তোমরা পরীক্ষায় নিক্ষিপ্ত হয়েছে। তোমাদের রব তো করুণাময়, কাজেই তোমরা আমার অনুসরণ করো এবং আমার কথা মেনে নাও । কিন্তু তারা তাকে বলে দিলো, মুসা না আসা পর্যন্ত আমরা তো এর পূজা করতে থাকবো” (সুরা তৃহা, ২০: ৯০-৯১)। www.pathagar.com
— পৃষ্ঠা ২৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।