২৪৬ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ত ও প্রয়োগ উপর্যুক্ত আয়াতস্থ “আর রুকুন' অর্থ হচ্ছে ঝুঁকে পড়া । সুতরাং কোনো মুসলমানের ঝৌক, কিংবা আবেগ-অনুভূতি কখনো জালিমদের সাথে থাকা বৈধ হবে না। অন্যথায় সে জাহান্নামের খোরাকে পরিণত হবে এবং আল্লাহর সাহায্যে ও সমর্থন সব হারাবে । সুতরাং যেখানে ঝুঁকে পড়া বৈধ নয়, সে ক্ষেত্রে বৈষয়িক সাহায্যে- সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কি হুকুম হতে পারে? মুসলমানদের কতিপয় পূর্বপুরুষ এ ব্যাপারে কঠোর ভাষায় সাবধান করে গেছেন। শরিয়তের বিভিন্ন মূলনীতির বিবেচনায় মৌলিক বিধান থেকে সরে আসা জালিম-অত্যাচারী শাসকগোষ্ঠীর সহযোগিতা অবৈধতার যে বিধান উপরে বর্ণিত হয়েছে তা হচ্ছে এ ক্ষেত্রে শরিয়তের মৌলিক, স্বাভাবিক ও সার্বজনীন বিধান । কিন্তু বিবেচনায় মৌলিক ও স্বাভাবিক বিধান থেকে সরে আসার সুযোগ রয়েছে, তবে এ সরে আসার পরিমাণও শরিয়ত কর্তৃক নির্ধারিত হতে হবে । এ ক্ষেত্রে বিবেচনাধীন বিষয়াবলী হচ্ছে- যথাসাধ্য জালেষের জুলুমের হাতকে গুটিয়ে রাখতে চেষ্টা করা ১-যে ব্যক্তি কোনো উপায়ে জুলুম, অন্যায়, অবিচার, পাপাচার ইত্যাদি রোধ করতে কিংবা এর গণ্ডিকে সংকুচিত করতে সক্ষম হয় তাকে মজলুমের সাহায্যার্ঘে, অসহায়ের সহায়তা দানে কিংবা কমপক্ষে জুলুমের পরিধিকে কমিয়ে আনতে সাধ্যমতো প্রচেষ্টা চালাতে হবে । আল্লাহ তায়ালা বলেন: “তোমরা আল্লাহকে ভয় করা তোমাদের সাধ্যানুযায়ী” (সুরা তাগাবুন, ৬৪: ১৬)। রসুল সা. বলেন “আমি যখন তোমাদের কোনো কাজের নির্দেশ দেই তোমরা তা করবে যতটুকু তোমাদের সাধ্যের অনুকূলে থাকে” । (বুখারি ও মুসলিম) আল্লাহা তায়ালা আরো ইরশাদ করেন “আল্লাহ মানুষের উপর তাদের সাধ্যাতীত কোনো দায়িত চাপিয়ে দেন না” (সুরা বাকারা, ২: ২৮৬)। ইতিহাস অধ্যায়নে আমরা দেখি ইথিওপিয়ার বাদশাহ নাজ্জাশী রসুলের সা. সময়েই ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্তেও তিনি তার রাজত্বে ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হননি; করণ যদি তা করতে অগ্রসর হতেন তাহলে তার জাতি তাকে ক্ষমতাচ্যুত করত এবং রসুলের সা. এ ব্যাপারে তাকে কোনো প্রকার নিন্দাবাদ করেননি । www.pathagar.com
— পৃষ্ঠা ২৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।