ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২৪৫ বরং কুরআন কারিমে দেখা যায়, যে সকল জাতি তাদের অত্যাচারী, জালিম ও স্বেচ্ছাচারী শাসকদের সহযোগিতা দিয়েছে, শাসকগোষ্ঠীর সাথে তাদেরকেও অপরাধ ও শাস্তিপ্রাপ্ত হওয়ার ক্ষেত্রে অংশীদার করা হয়েছে। নুহের আ. জাতির প্রতি নিন্দাবাদ জ্ঞাপন করে কুরআন কারিমে বলা হয়েছে “নূহে বললো হে প্রভু, তারা আমার কথা প্রত্যাখ্যান করেছে এবং ওই সব নেতার অনুসরণ করেছে যারা সম্পদ ও সন্তান-সন্ততি পেয়ে আরো বেশি ব্যর্থ হয়ে গিয়েছে” (সুরা নূহ, ৭১: ২১)। হুদের আ. জাতি আ’*দ সম্প্রদায়ের নিন্দা করে বলা হয়েছে “এ হচ্ছে আদ, নিজের রবের নিদর্শন তারা অস্বীকার করেছে, নিজের রসুলদের কথাও অমান্য করেছে এবং প্রত্যেক স্বৈরাচারী সত্যের দুশমনের আদেশ মেনে চলেছে” (সুরা হুদ, ১১: ৫৯)। ফেরাউনের জাতির নিন্দা করে বলা হয়েছে “তারা ফেরাউনের নির্দেশ মেনে চললো । অথচ ফেরাউনের নির্দেশ সত্যাশ্রয়ী ছিল না। কিয়ামতের দিন সে নিজের কওমের অগ্রবর্তী হবে এবং নিজের নেতৃত্বে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে । অবস্থানের জন্য কেমন নিকৃষ্ট স্থান সেটা!” (সুরা হুদ, ১১: ৯৭, ৯৮)। কুরআনের অপর এক স্থানে বলা হয়েছে “সে (ফেরাউন) তার জাতিকে হালকা ও গুরণ্তৃহীন মনে করেছে এবং তারাও তার আনুগত্য করেছে। প্রকৃতপক্ষে তারা ছিল ফাসেক” (সুরা যুখরুফ, ৪৩: ৫৪)। সুতরাং যে কোনো কাজ, যা ফেরাউন তথা জালিম ও স্বৈরাচারী শাসকের খেদমতে পেশ করা হয়ে থাকে তা ইসলামি শরিয়তের দৃষ্টিতে অপরাধ এবং নিষিদ্ধ, কারণ ইসলামি শরিয়ত ভালো ও কল্যাণের কাজে পরস্পরকে সহযোগিতার নির্দেশ দিয়েছে এবং গোনাহ ও পাপাচারের কাজে অসহযোগিতা করতো নির্দেশ দিয়েছে। আল্লাহ তায়ালা বলেন “নেকি ও আল্লাহভীতির সমস্ত কাজে সবার সহযোগিতা করো এবং গুনাহ ও সীমালঙ্ঘনের কাজে কাউকে সহযোগিতা করো না” (সুরা মায়েদা, ৫: ২)। নেকি ও তাকওয়ার কাজে সহযোগিতার যেমনি স্তর রয়েছে তেমনি গুনাহ ও সীমালজ্ঘনের কাজে সহযোগিতারও স্তর রয়েছে। সুতরাং ভালো কিংবা অপরাধের ক্ষেত্রে প্রত্যেকেই স্বীয় স্তর মোতাবেক প্রতিদান কিংবা শাস্তিপ্রাপ্ত হবে। আল্লাহ তায়ালা বলেন “তোমরা জালেমদের দিকে মোটেই ঝুঁকবে না, অন্যথায় জাহান্নামের গ্রাসে পরিণত হবে এবং তোমরা এমন কোনো পৃষ্ঠপোষক পাবে না যে কাছে কোনো সাহায্য পৌছবে না” (সুরা হুদ, ১১: ১১৩)। www.pathagar.com

— পৃষ্ঠা ২৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।