ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

২৪৪ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ বৈধ হতে পারে না। যেমনটি আল্লাহ তায়ালা তার রসুলকে উদ্দেশ্য করে বলেন “হে মুহাম্মদ! তুমি আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী তাদের যাবতীয় বিষয়ের ফায়সালা করে এবং তাদের খেয়ালখুশীর অনুসরণ করো না। সাবধান হয়ে যাও, এরা যেন তোমাকের ফিতনার মধ্যে নিক্ষেপ করে সেই হেদায়াত থেকে সামান্যতমও বিচ্যুত করতে না পারে, যা আল্লাহ তোমার প্রতি নাজিল করেছেন। যদি এরা এ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রাখো, আল্লাহ এদের কোন কোন গুনাহের কারণে বিপদে ফেলার সিদ্ধান্তই করে ফেলেছেন। আর যথার্থই এদের অধিকাংশ ফাসেক তথা পাপাচারী” (সুরা মায়েদা, ৫: ৪৯)। কতিপয় বিধানের অনুসরণ করেছিল এবং কতিপয় বিধানকে প্রত্যাখ্যান করেছিল। আল্লাহ তায়ালা তাদের উদ্দেশ্যে বলেন, “তাহলে কি তোমরা কিতাবের একটি অংশের উপর ইমান এনেছে এবং অন্য অংশের সাথে কুফরি করছো? তারপর তোমাদের মধ্য থেকে যারাই এমনটি করবে তাদের শাস্তি এ ছাড়া আর কি হতে পারে যে, দুনিয়ার জীবনে লাঞ্চিত ও পর্যদুস্ত হবে এবং আখেরাতে তাদেরকে কঠিনতম শাস্তির দিকে ফিরিয়ে দেওয়া হবে? তোমাদের কর্মকাণ্ড থেকে আল্লাহ বেখবর নন। এই লোকেরাই আখেরাতে বিনিয়ার জীবন কিনে নিয়েছে। কাজেই তাদের শান্তি কমানো হবে না এবং তারা কোনো সাহায্যও পাবে না” (সুরা বাকারা, ২: ৮৫-৮৬)। শাসনকাৰ্য থেকে আল্লাহর শরিয়াহকে বিতাড়নের জন্য সর্বপ্রথম দায়ী হবে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান, তা রাজা, প্রজাতন্ত্র প্রধান কিংবা সামরিক শাসক যে কেউ হতে পারে। অতঃপর যারা সরকারকে সহযোগিতা করবে প্রত্যেকেই সহযোগিতার সমপরিমাণ অপরাধে অপরাধী হবে । কুরআন শুধুমাত্র ফেরাউনের জন্য শাস্তি বরাদ্দ করে ক্ষান্ত হয়নি; বরং তার সাথে তার সেনাবাহিনীর জন্যও দুনিয়া ও আখেরাতের শাস্তি বরাদ্দ করেছে। যেভাবে আল্লাহ তায়ালা ইরশাদ করেন “যথার্থই ফেরাউন, হামান ও তার সৈন্যরা ছিল বড়ই অপরাধী” (সুরা কাসাস, ২৮: ৮)। অপর আয়াতে ইরশাদ করা হয়েছে “আমি তাকে ও তার সৈন্যদেরকে পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম। এখন এ জালেমদের পরিণাম কি হয়েছে দেখে নাও। তাদেরকে আমি জাহান্নামের দিকে আহ্বানকারীদের নেতা করেছিলাম এবং কিয়ামতের দিন তারা কোথাও কোনো সাহায্য লাভ করতে পারবে না। এ দুনিয়ায় আমি তাদের পেছনে লাগিয়ে দিয়েছি অভিসম্পাত এবং কিয়ামতের দিন তারা হবে বড়ই ঘৃণার্হ ও ধিকৃত” (সুরা কাসাস, ২৮: ৪০-৪২)। www.pathagar.com

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।