ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২৪৩ ইসলাম ও মুসলমানদের পক্ষ থেকে আল্লাহ আপনাকে ভালো ও উত্তম পুরস্কারে ভূষিত করুন। আমীন! €জর্দানের কতিপয় ধর্মপ্রাণ মুসলিম যুবক) মৌলিক বিধান হচ্ছে কোয়ালিশন না করা জবাব: নিঃসন্দেহে উল্লেখিত বিষয়ে মৌলিক বিধান হচ্ছে যে শাসন ব্যবস্থায় কোনো মুসলিম ব্যক্তি তার উপর অর্পিত মিশন তথা মন্ত্রণালয় ইত্যাদি ক্ষেত্রে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে সক্ষম হয় এবং তার ঈমানের দাবি অনুযায়ী কোন বিষয় আল্লাহ ও তার রসুলের আদেশ-নিষেধ ইত্যাদির বিপরীত কিছু করতে বাধ্য হয় না, শুধুমাত্র এ জাতীয় শাসন ব্যবস্থার সাথে কোয়ালিশন করা বৈধ হবে। অন্যথায় কোনো শাসন ব্যবস্থার সাথে কোয়ালিশন করা বৈধ হবে না। যেমনিভাবে আল্লাহ তায়ালা ইরশাদ করেন “যখন আল্লাহ ও তার রসুল কোনো বিষয়ের ফায়সালা দিয়ে দেন তখন কোনো মুমিন পুরুষ ও মুমিন নারীর সেই ব্যাপারে নিজে ফায়সালা করার কোনো অধিকার নেই। আর যে কেউ আল্লাহ ও তার রসুলের নাফরমানী করে সে সুস্পষ্ট গোমরাহীতে লিপ্ত হয়”। (সুরা আহযাব, ৩৩: ৩৬) অপর আয়াতে ইরশাদ হয়েছে “রসুলের বিরুদ্ধাচারণকারীদের ভয় করা উচিত যেন তারা কোনো বিপর্যয়ের শিকার না হয় অথবা তাদের উপর যন্ত্রণাদায়ক আযাব না এসে পড়ে” (সুরা নূর, ২৪: ৬৩)। শাসনব্যবস্থা যদি অনৈসলামিক হয়, অর্থাৎ যে শাসনব্যবস্থায় জীবনের সকল ক্ষেত্র তথা আইন প্রণয়ন, শিক্ষা সংস্কৃতি, প্রশিক্ষণ, মিডিয়া, প্রশাসন, অর্থনীতি এবং রাষ্ট্রনীতি ইত্যাদি ক্ষেত্রে ইসলামি জীবনব্যবস্থা ও ইসলামি বিধি-বিধান বাস্তবায়নের কেন অঙ্গীকার থাকে না, বরং ইসলাম ব্যতীত প্রাচ্য ও পাশ্চাত্য থেকে আগত বিভিন্ন উৎস থেকে যাবতীয় বিধি-বিধান নেওয়া হয়ে থাকে, তা ডানপন্থীও হতে পারে আবার বামপন্থীও হতে পারে, যেমন লিবারেল দর্শন কিংবা মার্কসবাদী দর্শন ইত্যাদি, কিংবা কতিপয় বিধি-বিধান ইসলাম থেকে নেওয়া হয়ে থাকে এবং এর সাথে অন্যান্য উৎস থেকে সংগৃহীত বিভিন্ন বিধি-বিধানের সংমিশ্রণ ঘটিয়ে একে ইসলামের সুস্পষ্ট বিধানের উপর প্রাধান্য দেওয়া হয়ে থাকে, এ জাতীয় সকল কিছুই ইসলামে সুস্পষ্টভাবে প্রত্যাখ্যাত। ইসলামের নির্দেশ হচ্ছে একজন মুসলমান আল্লাহর পক্ষ থেকে আগত যাবতীয় বিধি-বিধানকে জীবনের সকল ক্ষেত্রে মজবুতভাবে আকড়ে ধরবে । ইসলামের বিধানের সাথে অন্য কিছুকে সংমিশ্রণ করা কিংবা এর কিয়াদাংশ মেনে চলা, আবার কিছু বিধান প্রত্যাখ্যান করা ইত্যাদি কখনো www.pathagar.com

— পৃষ্ঠা ২৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।