প্রথম অধ্যায়: ইসলামে রাষ্ট্রের মর্যাদা ও গুরুত্ব ৯ ইমাম ইবনে তাইমিয়া রাহ..“আস সিয়াসাহ আশ শরয়ীয়াহ” গ্রন্থে বলেন: একথা জানা আবশ্যক যে মানব সমাজ তথা রাষ্ট্র পরিচালনা করা ধর্মের গুরুত্বপূর্ণ আবশ্যকীয় দায়িত্বের মধ্যে একটি দায়িতৃঃ; বরং দ্বীন ও দুনিয়া উভয়টির সত্যিকার অস্তিত এর ওপর নির্ভরশীল। সমাজবদ্ধ জীবনযাপন ব্যতীত মানুষ তার সকল প্রয়োজনীয় কাজের সমাধান করতে সম্ভব হয় না। তাই যেখানেই সমাজ, যেখানে মানুষের মিলন সেখানেই নেতা বা দলপতির প্রয়োজনীয়তা দেখা দেয়। তাই রসুল সা. বলেছেন: “তোমাদের তিনজন যখন সফরে বের হয়, তখন যেন একজনকে দলপতি নির্বাচন করে নেয়া হয়”। (ইমাম আবু দাউদ আবু সাঈদ ও আবু হুরায়রা রা. থেকে হাদিসটি বর্ণনা করেন”)।৮ ইমাম আহমদ আবদুল্লাহ ইবনে ওমর রা. থেকে বর্ণনা করেন, রসুল সা. বলেন: “তিনজনের জন্য কোথাও ভ্রমণে বের হওয়া জায়েজ হবে না যতক্ষণ না তারা নিজেদের একজনকে দলনেতা মনোনীত করে নেয়”। সফরের মতো সাময়িক ও ছোট দলের জন্যও দলপতি মনোনয়নকে আবশ্যক করার মাধ্যমে রসুল সা. মূলত: গুরুতৃপূর্ণ ও সকল প্রকারের জনসমষ্টির জন্য দলপতি মনোনয়নের আবশ্যকতার প্রতি গুরুত্বারোপ করেছেন। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামীন “সৎ কাজের প্রতি আদেশ এবং অসৎ কাজ থেকে বারণ করাকে আবশ্যক করেছেন, আর শক্তি এবং নেতৃত্ব ব্যতীত এই আদেশ বাস্তবায়ন করা সম্ভব নয়। এমনিভাবে জিহাদ, ইনসাফ কায়েম, হজ, জুমআ ইত্যাদি কর্মসূচিগুলো শক্তি এবং নেতৃতৃ ব্যতীত আঞ্রায দেওয়া সম্ভব হয় না। তাইতো বলা হয় “রাজা-বাদশাহগণ জমিনে আল্লাহর ছায়াতুল্য”। তাই ফুজাইল ইবনে আয়াজ, আহমদ ইবনে হাম্বল প্রমুখ পূর্বসুরীগণ বলতেন: “আমাদের যদি করতাম”* কারণ তাদের কল্যাণের মাধ্যমে আল্লাহ তায়ালা অনেক মানুষের কল্যাণ সাধন করেন। মানবতার জন্য খোদার পক্ষ থেকে জীবনব্যবস্থা হিসেবে প্রেরিত ইসলামের প্রকৃতি এটাই দাবি করে যে ইসলামই মানব সমাজের পরিচালনা করবে, দিকনির্দেশনা দিবে। ব্যক্তি ও সমাজকে আল্লাহ প্রদত্ত বিধি-বিধান মোতাবেক নিয়ন্ত্রণ করবে। তাই ইসলামের ব্যাপারে এ ধারণা করা অমূলক হবে যে এটি শুধু ওয়াজ নসীহত, ৮ ইমাম তাবরানী আব্দুল্লাহ থেকে এ হাদিস বর্ণনা করেন, হাদিসের বর্ণনাকারীগণ সবাই বিশুদ্ধ ও নির্ভরযোগ্য । দেখুন মাজমায়ুয যাওয়ায়েদ (৫/২৪৯)। ৯ দেখুন : ফাতাওয়া শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া থেকে আসসিয়াসাহ আশ শরিয়াহ (২৮/৩৯০, ৩৯১)। www.pathagar.com
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।