২৪২ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তন্তু ও প্রয়োগ প্রশ্ন: কোনো ধর্মপ্রাণ মুসলমান ব্যক্তি বা সংগঠনের জন্য কি এটি বৈধ হবে যে, অনৈসলামিক কোনো শাসনের সাথে কোয়ালিশন করবে? 'হোক তা বেসামরিক শাসন কিংবা সামরিক? রাজতন্ত্র হোক কিংবা প্রজাতন্ত্র? গণতন্ত্র হোক কিংবা শ্বৈরতন্ত্র? লিবারেল হোক কিংবা সমাজতান্ত্রিক? প্রত্যক্ষভাবে সেক্যুলারিজমের ধ্বজাধারী হোক কিংবা বাহ্যিকভাবে ধর্মের আবরণে আবৃত অথবা এ দুয়ের মাঝামাঝি অবস্থানধারী? এখানে কোয়ালিশনের অর্থ হচ্ছে কোনো রাজনৈতিক দায়িত বহন করা, যেমন কোনো মন্ত্রণালয় কিংবা স্টেট গভর্নর ইত্যাদি বিভিন্ন প্রকারের রাজনৈতিক পর্যায়ের দায়িতৃ । এ বিষয়ে বিস্তারিত সমাধান কামনা করছি। স্বয়ং ইসলাম পন্থীরাও এ বিষয়ের বৈধতা ও অবৈধতার মাঝে ঘুরপাক খাচ্ছে। ইসলামি আইনবিদ ও চিস্তাবিদগণও এ বিষয়ে একাধিক মত পোষণ করে চলছেন। তাদের কেউ একে বৈধ, আবার কেউ অবৈধ বলেছে । আবার কতিপয়ের মতে এ ধরনের বিধান সাধারণত ব্যাখ্যামূলক হয়ে থাকে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ । এর আশু সমাধানের দাবি রাখে যাতে ছ্বিধা-ছবন্ধ কাটিয়ে সবাই একটি আলোর পথ দেখতে পায়। বিশেষ করে একাধিক দেশে কতিপয় ইসলামপন্থীরা ইতোমধ্যে তাদের দেশে চলমান শাসন ব্যবস্থার সাথে কোয়ালিশন করে চলছে। যেমন- জর্দান, ইয়ামেন এবং সর্বশেষ তুরস্ক । এদের কোনটি প্রত্যক্ষভাবে সেক্যুলার রাষ্ট্র যেমন- তুরস্ক, আবার কোনোটি এরূপ প্রত্যক্ষভাবে সেক্যুলারিজমের পতাকাবাহী নয়; বরং সংবিধান অনেকটা ইসলামি শাসন ব্যবস্থার কাছাকাছি, যেমন ইয়ামেন। এ সকল ইসলামপন্থীরা কি পথচ্যুত হয়ে পড়েছে, না-কি এটি তাদের ইজতেহাদ তথা চিন্তা- গবেষণা, যেখানে ভুল করারও সুযোগ রয়েছে? অর্থাৎ এ বিষয়টি কি সম্ভাব্য বিধান সম্বলিত ইজতেহাদযোগ্য বিষয়, না-কি তা সুস্পষ্ট বিধান সম্বলিত বিষয়ে, যা অবৈধ এবং যেখানে ইজতেহাদের কোনো অবকাশ নেই? যেমনটি বলে থাকেন কতিপয় আবেগপ্রবণ অতি উৎসাহী ইসলামি ব্যক্তিগণ এবং যাদের উৎসাহ ও আবেগের মাধ্যমে প্রভাবান্থিত হয়ে যুবকদের একটি দলও প্রত্যাখ্যানের এ মূলনীতি গিলতে শুরু, করেছে, যার মূল দর্শন হচ্ছে চারিদিকে সৃষ্ট নতুন যে কোনো বিষয়ই ইসলামে প্রত্যাখ্যাত!? সময়ের ব্যবধানে অবশেষে যা তাদেরকে সহিংসতার দিকেই টেনে নিয়ে যায়। সুতরাং আমরা আপনার দরবারে এমন একটি গুরুতৃপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ে থেকে পেয়ে থাকি। www.pathagar.com
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।