ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

২৪০ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ এবং সকল কিছু তার হুকুমের গোলামে পরিণত হয়। অনেকে অবশ্যই এখানে এর বিপরীত মত পোষণ করে থাকেন । তারা মনে করেন যে, বর্তমানের রাষ্ট্রপ্রধানের বা সরকার প্রধানে দায়িত্ব মূলতঃ অতীত ইতিহাসের বিভিন্ন অঞ্চল যেমন- মিশর, সিরিয়া, হিজাব এবং ইয়ামেন ইত্যাদির গভর্নরের দায়িত্বের পর্যায়ে। কিন্ত ইমামাত কিংবা খেলাফতের দায়িতৃ বর্তমানের রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধানের দায়িত্বের পর্যায়ে হবে কি-না? এ বিষয়ে বিপরীতধর্ষী একাধিক মত রয়েছে। সর্বোপরি বিষয়টি ইজতেহাদ তথা চিন্তা-গবেষণার দাবি রাখে। সুতরাং মহিলার প্রয়োজনীয় শর্তাদির আলোকে মন্ত্রী, বিচারক কিংবা চার্টার একাউন্ট ইত্যাদি দায়িত্ব পালন করতে পারবে। হজরত উমর শিফা বিনতে আব্দুল্লাহ আল-আদাওয়ীয়্যাহ নামক এক মহিলাকে বাজার দেখাশোনা ও তন্তাবধানের দায়িত্ব দিয়েছিলেন। সুতরাং এতো এক ধরনের সার্বিক কর্তৃত্ব প্রদানেরই নামান্তর । পরিবেশ-পরিস্থিতি ও সমাজের অবস্থা এবং এর উন্নতি ও পরিবর্তনকে সামনে রেখে এ বিষয়ে পর্যায়ক্রমিকতার ধারা অনুসরণ করতে হবে। মহিলাদের জন্য প্রযোজ্য বিভিন্ন পদে বা দায়িতে পর্যায়ক্রমে তাদেরকে অংশগ্রহণের সুযোগ দেওয়া যেতে পারে। যেমন প্রথমে পারিবারিক পর্যায়ে, পরতীতে নাগরিক বা বেসামরিক পর্যায়ে ... এভাবে ধারাবাহিকতা অনুসরণ করা যেতে পারে। তৃতীয়ত: গণতান্ত্রিক ব্যাবস্থাপনা প্রবর্তিত বর্তমান সমাজে যখন কোনো মহিলাকে মন্ত্রণালয়, প্রশাসন কিংবা আদালত ইত্যাদিতে কোনো দায়িত দেওয়া হয়ে থাকে, এর দ্বারা কখনো এর অর্থ গ্রহণ করা হয় না যে, তাকে সর্বময় কর্তৃত্বের অধিকারী বানিয়ে দায়িতের পুরো লাগাম তার হাতেই ছেড়ে দেওয়া হয়েছে। | বাস্তবতার স্থাক্ষ্য হচ্ছে বর্তমান সময়ে দায়িত্ব ও কর্তৃত হচ্ছে সমষ্টিক এবং সম্মিলিত। বিভিন্ন সংস্থা, কমিটি ও নানাবিধ ব্যবস্থাপনায় এ দায়িত্বের আঞ্জাম দেওয়া হয়। সুতরাং মহিলারাও অন্যান্যদের সাথে এ দায়িত্বের একটি অংশ আঞ্জাম দিয়ে থাকে। আমরা জানি বৃটেন, ভারত ও ফিলিস্তিনে যে সকল মহিলারা রাষ্ট্প্রধানের দায়িত্ব পালন করেছিল তা বাস্তবে এবং কল্পনায় কখনো জাতির উপর মহিলার শাসন ছিল না; বরং তা ছিল বিভিন্ন সংস্থা, কমিটি কিংবা শাসনতান্ত্রিক বিভিন্ন ব্যবস্থাপনার শাসন, যদিও তার শীর্ষভাগে রয়েছ মহিলা! এককভাবে প্রধানমন্ত্রী নয়; বরং মন্ত্রিপরিষদই যৌথভাবে শাসনকার্য পরিচালনা করে থাকে। এমনিভাবে সংসদ কিংবা পরামর্শ সভা বা মন্ত্রীসভা ইত্যাদির ক্ষেত্রেও তাই হয়ে থাকে। www.pathagar.com

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।