ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২৩৯ তা সত্তেও তার সভাসদরা তার প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার উপর নির্ভর করে তারই উপর যাবতীয় বিষয় ছেড়ে দিয়েছিল: “তারা জবাব দিল আমরা শক্তিশালী ও যোদ্ধা জাতি, তবে সিদ্ধান্ত আপনার হাতে, আপনি নিজেই ভেবে দেখুন আপনার কি আদেশ দেওয়া উচিত” (সুরা নামল, ২৭: ৩৩)। উপর্যুক্ত মহিলা হচ্ছে সাবা’ সম্প্রদায়ের রানি ‘বিলকিস’, কুরআনে আল্লাহ তায়ালা সুলাইমানের আ. সাথে সৃষ্ট তার ঘটনা বিস্তারিত বর্ণনা করেছেন। অবশেষে সে মহিলার এ কথার মাধ্যমে ঘটনার পরিসমান্তি ঘটেছিল “হে আমার রব! (আজ পর্যন্ত) আমি নিজের উপর বড়ই জুলুম করেছি এবং এখন আমি সুলাইমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য গ্রহণ করছি” (সুরা নামল, ২৭: 88)। এভাবে সে তার জাতিকে দুনিয়া-আখেরাতের কল্যাণের দিকে টেনে এনেছিল। আমাদের পারিপার্শ্বিক বাস্তব অবস্থাও এ দিকেই ইঙ্গিত প্রদান করে যে হাদিসটি ব্যাপক ও সার্বিক অর্থে নয়; বরং তা প্রেক্ষাপটের সাথে সীমাবদ্ধ । বর্তমানে আমরা দেখি যে অধিক সংখ্যক মহিলা এমন আছে যে, দেশের জন্য তারা অনেক পুরুষদের থেকেও উত্তম । দেশের জন্য কল্যাণকর এ সকল মহিলাদের কতিপয় এমনও আছে যে, রাজনৈতিক কিছবা প্রশাসনিক যোগ্যতা, উপযুক্ততা ও দক্ষতায় এরা অনেকাংশে আরব ও মুসলিম শাসকদের চেয়ে এগিয়ে আছে। দ্বিতীয়ত: ইসলামি আইনবিদগণ এঁকমত্য পোষণ করেছেন যে, মহিলাদের জন্য দায়িতৃভার গ্রহণ নিষিদ্ধ। এ সম্পর্কেই হাদিস এসেছে এবং হাদিস বর্ণনার প্রেক্ষাপটও এ দিকে নির্দেশনা দিচ্ছে। হাদিসের মধ্যস্থ “ওল্লাও আমরাহুম”, অপর বর্ণনায় “তামলিকুহুম ইমরা'তুন” ইত্যাদি শব্দাবলী এ দিকেই ইঙ্গিত প্রদান করছে। আর এটি তখনি প্রযোজ্য হবে যদি মহিলা মুসলিম জাহানের খলিফার দায়িতৃভার গ্রহণ করে। ১৯২৪ সালে কামাল আতাতুর্কের হাতে মুসলিম খেলাফতের ধ্বংস হওয়ার পর থেকে এর আর কোনো অস্তিত্ব নেই । সুতরাং মহিলা খলিফার দায়িতৃ গ্রহণের চিন্তা এখন অবাস্তব । অবশ্যই কতিপয় আইনবিদ মহিলাদের রাষ্ট্রীয় পদ গ্রহণ কিংবা সরকার প্রধানের দায়িত্ব গ্রহণকে এর সাথে তুলনা করে থাকেন, যেখানে জাতির উপর তার ইচ্ছার বাস্তবায়ন হয়ে থাকে, তার কোনো আদেশ-নিষেধ প্রত্যাখ্যাত হয় না এবং তার আদেশ ব্যতীত কোনো বিষয় চূড়ান্ত হয় না। এভাবেই প্রকৃতপক্ষে সে তার জাতির www.pathagar.com

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।