২৩৮ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ত ও প্রয়োগ এখানে কয়েকটি বিষয় লক্ষ্যণীয় প্রথমত: উপর্যুক্ত হাদিসটিকে সার্বিক ও ব্যাপকতর অর্থে গ্রহণ করা হবে, না-কি প্রেক্ষাপটের সাথে এটি সীমাবদ্ধ থাকবে? অর্থাৎ রসুল সা. পারসিক জাতির অকল্যাণ ও ব্যর্থতার সংবাদ দিয়েছিলেন, উত্তরাধিকার সূত্রে যাদের উপর এ বিধান চেপে বসেছিল যে, সম্রাট তনয়াই তাদেরকে শাসন করবে, যদিও জাতির মধ্যে তার সমকক্ষ কিংবা তার থেকে শতগুণ যোগ্য কেউ থাকে? হ্যা, ইসলামি আইনবিদদের অধিকাংশের মতামত হচ্ছে “শব্দের ব্যাপক ও সার্বিক অর্থই গ্রহণযোগ্য হবে, প্রেক্ষাপট সংশ্লিষ্ট বিষয়ের সাথে তা সীমাবদ্ধ থাকবে না’, কিন্তু সর্বসম্মত মত নয়। ইবনে আব্বাস, ইবনে উমর প্রমুখ থেকে বর্ণিত আছে যে, প্রয়োজনে প্রেক্ষাপট সংশ্লিষ্ট অর্থই শুধুমাত্র বিবেচিত হবে, অন্যথায় ভুল অর্থ গ্রহণ করার অবকাশ থেকে যায়। যেমনিভাবে খারেজি সম্প্রদায়সহ আরো অনেকেই ভুলের মধ্যে জড়িয়ে পড়েছে, মুশরিকদের সংশ্লিষ্ট আয়াতগুলোতে তারা মুমিনদেরকেও অন্তর্ভুক্ত করে ফেলেছে ।০ সুতরাং মূল ভাষ্য থেকে অর্থ গ্রহণের আয়াত নাজিলের প্রেক্ষাপট, বিশেষ করে হাদিস বর্ণনার প্রেক্ষাপট অবশ্যই বিবেচিত হবে । আয়াত বা হাদিসের শব্দকে সর্বদা সার্বিক ও ব্যাপকতর অর্থে গ্রহণ করতে হবে, এটি সর্বজন স্বীকৃত কোনো মূলনীতি নয়। উপর্যুক্ত হাদিসের দিকে দৃষ্টিপাতে এটি আরো স্পষ্ট হয়ে উঠবে । যদি হাদিসটিকে সাধারণ ও ব্যাপকভাবে গ্রহণ করা হয় তাহলে তা কুরআনের সাথে সুস্পষ্টভাবে সাংঘর্ষিক হয়ে পড়ে । কুরআন কারিমে তো এমন মহিলার কাহিনী বর্ণিত হয়েছে যে তার জাতিকে উত্তমভাবে পরিচালনা করেছিল, আদল-ইনসাফের সাথে তার জাতির শাসনকার্য চালিয়ে আসছিল এবং বিদ্যা-বুদ্ধি ও প্রজ্ঞার সাথে তাদের যাবতীয় বিষয় আঞ্জাম দিয়ে আসছিল। এমনকি তার বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার কারণে তার জাতির লোকেরা অবশ্যম্ভাবী একটি যুদ্ধকে এড়াতে সক্ষম হয়েছিল, জান-মালের ক্ষতি ব্যতীত যা তাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনত না। তদুপরি সে শুরা তথা পরামর্শসভার মাধ্যমেই শীসনকার্ষের যাবতীয় বিষয় আঞ্জাম দিত। “রানি বললো, হে জাতীয় নেতৃবৃন্দ! আমার উদ্ভূত সমস্যায় তোমরা পরামর্শ দাও, তোমাদের বাদ দিয়ে তো আমি কোনো বিষয়ের ফায়সালা করি না” (সুরা নামল, ২৭: ৩২)। কিন্তু ৩ ইমাম শাতেবীর “মুয়াফাকাত' গ্রন্থে ‘কুরআন’ সংক্রান্ত আলোচনায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। দেখুন : আমাদের রচনা : (আমরা কুরআন কিভাবে অধ্যয়ন করব?) www.pathagar.com
— পৃষ্ঠা ২৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।