পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২৩৭ করেছিলেন তা বাস্তবায়নের দাবি নিয়ে বের হয়েছিলেন, তা ছিল হজরত উসমানের হত্যার কিসাস আদায়ের উদ্যোগ গ্রহণে এগিয়ে আসা ৷ এভাবে বের হওয়ার কারণে তিনি লজ্জিত হয়েছিলেন বলে যে কথা প্রচলিত হয়ে আসছে, তা মূলত এ জন্য নয় যে তার এভাবে বের হওয়া অবৈধ ছিল; বরং তিনি লজ্জিত হয়েছিলেন অন্য একটি কারণে, তা হচ্ছে তার দাবি কিংবা উপযুক্ত সে বিষয়ে তার ইজতেহাদ তথা চিন্তা-ভাবনা ভুল ছিল। মহিলাদের রাজনৈতিক অধিকার চর্চা যারা অবৈধ বলেন তাদের কতিপয় “তোমরা নিজেদের গৃহমধ্যে অবস্থান করো” এ আয়াতকে সার্বিক ব্যাপকতর দলিল হিসেবে গ্রহণ করে একান্ত প্রয়োজনীয় অবস্থা ব্যতীত অন্য সকল ক্ষেত্রে মহিলাদের ঘর থেকে বের হওয়া অবৈধ বলেন, এমনকি স্কুল, কলেজ ইত্যাদিতে তাদের শিক্ষা- দীক্ষা বন্ধ করে দেন! সুতরাং তারা যদি ভোটাধিকার প্রয়োগ তাদের জন্য অবৈধ মনে করেন তাহলে এতে অবাক হওয়ার কিছু নেই! এ ভাবে তারা ভোটাধিকার প্রয়োগ তথা জন-জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সাক্ষ্য প্রদানে মুসলিম জাতির অর্ধেকাংশকে অকেজো অবস্থায় দেখতে চান। আরও স্পষ্ট করে বলতে গেলে বলতে হয় এভাবে মূলত সতকর্মশীল ও ইসলামি শিবিরের মহিলাদেরকে ভোটাধিকার প্রদান থেকে বিরত থাকতে বাধ্য করা হয়, যখন ইসলাম শতভাগ প্রদান করে যাচ্ছে। এ সকল লোকেরা ভুলে যাচ্ছে যে, উপর্যুক্ত আয়াতের অবশিষ্টাংশ এ দিকেই ইঙ্গিত প্রদান করছে যে, জাহেলিয়াতের সাজ-সজ্জা পরিহার করে লঙ্জাশীলতা ও শালীনতাকে আকড়ে ধরে মহিলারা প্রয়োজনে তাদের ঘর থেকে বের হতে পারবে। সাজ-সজ্জা থেকে নিষেধ করা থেকে বোঝা যাচ্ছে যে তা অবশ্যই ঘরের বাইরে হবে; কারণ মহিলাদের গৃহ অভ্যন্তরে সাজ-সজ্জা করতে কোনো বিধি-নিষেধ নেই। সুতরাং জাহেলিয়াতের নিষিদ্ধ সাজ-সজ্জা দ্বারা গৃহের বহিভাগেই তা করা উদ্দেশ্য। হাদিস : ওই জাতি সফল হতে পারে না যাদের নেতৃত্বে থাকে মহিলা মহিলাদের ভোটাধিকার প্রদান কিংবা সংসদ সদস্যের জন্য তাদের প্রার্থীতা অবৈধকরণের ক্ষেত্রে অপর যে একটি দলিলের উপর নির্ভর করা হয় তা হচ্ছে আবু বাকরাহ রা. বর্ণিত হাদিস, যা ইমাম বুখারিসহ আরো অনেকেই বর্ণনা করেছেন। রসুলের সা. কাছে যখন সংবাদ পৌছল যে, পারসিক জাতি তাদের সম্রাট কিসরার মৃত্যুর পর তার কন্যাকে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করেছে তখন তিনি বলেন “ওই জাতি কখনো সফল হতে পারবে না যাদের নেতৃত্বে থাকে মহিলা” । www.pathagar.com
— পৃষ্ঠা ২৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।