২৩৬ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ মহিলা পঞ্চাশ বা এর নিকটবর্তী বয়সে পা দিয়েছে এবং তাকে প্রাকৃতিক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় না, ছেলে-মেয়েদের বিবাহ ইত্যাদি দায়িত থেকেও সে মুক্ত, বয়সের পরিপক্কতা ও অভিজ্ঞতার থলেও যথেষ্ট পরিপূর্ণ এবং জনজীবনের সাধারণ দায়-দায়িতৃ পালনে তার যথেষ্ট সময়-সুযোগ রয়েছে এমন মহিলার সংসদ নির্বাচনে প্রার্থী হতে সমস্যা কোথায়, যদি এ ক্ষেত্রে অন্যান্য শর্তাবলী থেকে সে পিছিয়ে না থাকে, যা একজন প্রার্থীর মধ্যে থাকা আবশ্যক, হোক সে পুরুষ কিংবা নারী? আয়াত: “তোমরা নিজেদের গৃহমধ্যে অবস্থান করো” মহিলাদের সংসদে প্রবেশের অবৈধতার ক্ষেত্রে কখনো এ আয়াতের মাধ্যমে দলিল পেশ করা হয় “তোমরা নিজেদের গৃহমধ্যে অবস্থান করো” (সুরা আহযাব, ৩৩: ৩৩)। ইতোপূর্বে আমরা এ বিষয়ে পর্যালোচনা করেছি এবং এর সাথে যোগ করে আরো বলব: এ বিষয়ে কোনো দ্বিমত নেই যে, এ আয়াতে নবির সা. স্ত্রীদেরকেই সম্বোধন করা হয়েছে। আয়াত সংশ্লিষ্ট অবস্থা থেকে এমনটি বোঝা যাচ্ছে। আর নবির সা. স্ত্রীদের জন্য রয়েছে বিশেষ বিধি-বিধান, যেমন তাদের কেউ কোনো অপরাধকার্ষে লিপ্ত হলে দ্বিগুণ শাস্তিপ্রাপ্ত হবে, এমনিভাবে কোনো ভালো ও সৎ কাজ করলে দ্বিগুণ প্রতিদানের অধিকারী হবে। আর রসুলের ইন্তিকালের পর তাদের বিবাহ করা হারাম । এ ধরনের বিধি-বিধানের উল্লেখ করতে গিয়ে কুরআন কারিমে বলা হয়েছে “হে নবির স্ত্রীগণ! তোমরা সাধারণ নারীদের মতো নও...” (সুরা আহযাব, ৩৩: ৩২)। তাইতো বর্তমান সময়ে মুসলমানগণ জ্ঞান অর্জনের জন্য মহিলাদের ঘর থেকে বের হয়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যাওয়ার বৈধতা প্রদান করেছে। শরিয়ত প্রদত্ত সীমারেখার প্রতি লক্ষ্য রেখে মহিলারা প্রয়োজনে বাজারে, দোকান-পাটে কাজ করতে পারবে, ঘরের বাইরে গিয়ে শিক্ষিকা, ডাক্তার কিংবা নার্সিং ইত্যাদি বৈধ কার্যাবলী আঞ্জাম দিতে পারবে । তাই দেখা যায় “তোমরা নিজেদের গৃহমধ্যে অবস্থান করো”, এ আয়াতটি মুমিন জননী, মুসলিম জাতির সর্বশ্রেষ্ঠ আইনবিদ হজরত আয়েশাকে রা. ঘর থেকে বের হতে বাধা দেয়নি। তিনি তার গৃহ থেকে বের হয়েছেন, তথা মদিনা থেকে বের হয়ে একটি সেনাদলের নের্তৃত দিয়ে বসরার উদ্দেশ্যে রওনা হন, যে সেনাদলে অধিক সংখ্যক সাহাবিরা ছিল, তাদের মধ্যে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজনের মধ্য থেকে দু'জন ছিল যারা খেলাফতের জন্য মনোনীত ছয় সদস্যবিশিষ্ট শুরার অন্তর্ভুক্ত ছিল। তারা হলেন তালহা ও জুবাইর রা.। হজরত আয়েশা যা সত্য ও সঠিক মনে www.pathagar.com
— পৃষ্ঠা ২৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।