পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২৩৫ না লেখা হয়ে যেতো, তাহলে তোমরা যা কিছু করেছো সে জন্য তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হতো” (সুরা আনফাল, ৮: ৬৭-৬৮)। মানবিক দুর্বলতা পুরুষ ও নারী সকলকেই পেয়ে বসতে পারে। লক্ষ্যণীয় বিষয় হচ্ছে শেষ পরিণাম । কেন আমরা হুদাইবিয়ার দিবসে রসুলকে সা. প্রদত্ত উম্মে সালমার রা. পরামর্শের কথা উল্লেখ করছি না, যার পশ্চাতে ছিল অনেক কল্যাণ?! বরং কেন আমরা এখানে সেই মহিলার কথা উল্লেখ করছি না কুরআনে যার উল্লেখ করা হয়েছে, যে বিবেক-বুদ্ধির সাথে তার জাতির শাসনকার্য চালিয়ে যাচ্ছিল, প্রজ্ঞার সাথে তাদের পরিচালনা করছিল এবং কঠিন মুহূর্তে দুনিয়া ও আখেরাতে কল্যাণকর একটি পথের দিকে তাদেরকে টেনে নিয়ে আসছিল? হ্যা, সে হচ্ছে সাবা’ সম্প্রদায়ের রাণী, কোনো শহরে বিজয়ী বেশে প্রবেশকারী ওপনিবেশিক শাসকের কার্যক্রমকে সে অত্যন্ত সংক্ষিপ্ত ও চমৎকার ভাষায় তার জাতির সামনে পেশ করেছিল “রানি বললো, কোনো বাদশাহ যখন কোনো শহরে ঢুকে পড়ে তখন তাকে বিপর্যস্ত করে এবং সেখানকার মর্ধাদাবানদেরকে লাঞ্চিত করে, এ রকম কাজ করাই তাদের রীতি” (সুরা নামল, ২৭: ৩৪)। মহিলাদের প্রাকৃতিক প্রতিবন্ধকতাসমূহ মহিলাদের সংসদ বা আইন সভায় প্রবেশের অবৈধতার প্রবক্তাগণ দলিল-প্রমাণ হিসেবে যা উল্লেখ করে থাকেন তার আরেকটি হলো যে, মহিলারা সময়ে সময়ে বিভিন্ন প্রাকৃতিক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে থাকে যেমন: মাসিক খতুস্রাব ও তার ব্যথা-বেদনা, গর্ভধারণ ও এর রোগ-ব্যাধি, প্রসব ও এর সুবিধা-অসুবিধা, দুগ্ধ পান ও এর সমস্যাবলী এবং মাতৃত্ব ও এর দায়-দায়িতৃ ... ইত্যাদির কারণে মহিলারা সাধারণত দৈহিক, মানসিক ও বিবেক-বুদ্ধির দিক থেকে সংসদ সদস্য হিসেবে আইন-কানুন প্রণয়ন কিংবা সরকারের পর্যালোচনা ইত্যাদি দায়িতু আঙ্াম দিতে অনুপযুক্ত হয়ে পড়ে। আমরা বলব হ্যা, এটি সঠিক, স্বাভাবিকভাবেই সকল মহিলা সংসদ সদস্যের দায়িতৃ পালনে উপযুক্ত নয়। মাতৃত্ব ও এর দায়-দায়িতৃ পালনে ব্যস্ত নারী কখনো নিজেকে সংসদ নির্বাচনের লড়াইয়ে জড়িয়ে ফেলতে ইচ্ছুক হবে না। যদি সে এমনটি করে থাকে তাহলে নারী-পুরুষ সকলের উচিত তাকে এ কাজ থেকে নিবৃত্ত করা এবং তাকে না বলা, তোমার সন্তান-সম্ভতি বেশি অগ্রাধিকারযোগ্য। কিন্তু যে মহিলা মাতৃত্বের দায়-দায়িতে ব্যস্ত নয়, যার সন্তান-সন্ততি নেই এবং তার অতিরিক্ত সময়-সুযোগ, বিদ্যা-বুদ্ধি এবং মেধা ও মননশীলতা রয়েছে, কিংবা যে www.pathagar.com
— পৃষ্ঠা ২৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।