২৩৪ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ এবং তাদের নির্ধারিত অবস্থান ত্যাগ করে যুদ্ধলন্ধ সম্পদ আহরণে নেমে পড়েছিল ... পরিণামে যা হওয়ার তাই হয়েছিল? আল্লাহ তায়ালা বলেন, “আল্লাহ তোমাদের কাছে (সাহায্য ও সমর্থদানের) যে ওয়াদা করেছিলেন, তা পূর্ণ করেছেন । শুরুতেই তার হুকুমে তোমরা তাদেরকে হত্যা করেছিলে । কিন্ত যখন তোমরা দুর্বলতা দেখালে এবং নিজেদের কাজে পারস্পরিক মতবিরোধে লিপ্ত হলে, আর যখনই আল্লাহ তোমাদের সেই জিনিস দেখালেন যার ভালোবাসায় তোমরা বাধা ছিলে (অর্থাৎ গনিমতের মাল) তোমরা নিজেদের নেতার হুকুম অমান্য করে বসলে, কারণ তোমাদের কিছু লোক ছিল দুনিয়ার প্রত্যাশী আর কিছু লোকের কাম্য ছিল তোমাদেরকে পরীক্ষা করার জন্য” (সুরা আলে ইমরান, ৩: ১৫২)। সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন আমাদের মধ্যে এমন কেউ আছে যে দুনিয়ার প্রত্যাশা করে থাকে, এ আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত আমার জানা ছিল না। উল্লেখিত ঘটনাবলী যেখানে জাতির উৎকৃষ্ট লোকেরাও দুর্বল হয়ে পড়ে এবং কখনো কখনো ইচ্ছা-আকাজ্কার সামনে তাদের বিবেক-বুদ্ধি ভোতা হয়ে পড়ে, এ ধরনের ঘটনাবলী ও অবস্থানকে বিবেচনায় রেখে এ কথা বলা কি সঠিক হবে যে, পুরুষ জাতি বড় বড় মিশন বাস্তবায়নের উপযুক্ত নয়? বদরের যুদ্ধের পূর্ববর্তী ও পরবর্তী সময়কালীন পরিস্থিতিতে কতিপয় মুমিন ব্যক্তির এ ধরনের অবস্থানের কথা কুরআন কারিমে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন “(এই গনিমতের মালের ব্যাপারে ঠিক তেমনি অবস্থা দেখা দিচ্ছে যেমন অবস্থা সে সময় দেখা দিয়েছিল যখন) তোমার রব তোমাকে সত্য সহকারে ঘর থেকে বের করে এনেছিলেন এবং মুমিনদের একটি দলের কাছে এটা ছিল বড়ই অসহনীয়। তারা এ সত্যের ব্যাপারে তোমার সাথে ঝগড়া করছিল অথচ তা একেবারে পরিষ্কার হয়ে ভেসে উঠেছিল। তাদের অবস্থা এমন ছিল, যেন তারা দেখছিল তাদেরকে মৃত্যুর দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করছিলেন, দু'টি দলের মধ্যে থেকে একটি তোমরা পেয়ে যাবে । তোমরা চাচ্ছিলে, তোমরা দুর্বল দলটি লাভ করবে ... ” (সুরা আনফাল, ৮: ৫-৭)। যুদ্ধের পরে যুদ্ধবন্দীদের ব্যাপারে এ সকল লোকদের অবস্থানের কথা বলতে গিয়ে কুরআনে ইরশাদ হয়েছে “তোমরা চাও দুনিয়ার স্থার্থ। অথচ আল্লাহর সামনে রয়েছে আখেরাত । আর আল্লাহ পরাক্রমশালী ও বিজ্ঞ। আল্লাহর লিখন যদি আগেই www.pathagar.com
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।