ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২৩৩ বিচ্যুত হয়ে গিয়েছে, আর যদি তোমরা নবির বিরুদ্ধে পরস্পর সংঘবদ্ধ হও তাহলে জেনে রাখো আল্লাহ তার অভিভাবক; তাছাড়া জিবরাঈল, নেককার ইমানদারগণ এবং সকল ফেরেশতা তার সাথী ও সাহায্যকারী” (সুরা আত-তাহরিম, ৬৬: ৪)। এরা এমন সব মহিলা যারা সর্বোত্তম পরিবেশে থেকেও তাদের আবেগ-অনুভূতির লাগামকে টেনে ধরতে সক্ষম হননি। নবি, নবুয়্যত ও ওহির ছত্রছায়ায় পরিপূর্ণ ইমান-আমলের অধিকারী হওয়া সত্বেও ঈর্ষা ও আত্মসম্মানবোধের উপর তাদের আধ্যাত্মিক শক্তি বিজয়ী হতে পারেনি! সুতরাং অপরাপর সকল মহিলাদের ব্যাপারে কি চিন্তা-ভাবনা করা যেতে পারে, যারা এমন সকল পরিবেশ, আধ্যাত্মিক শিক্ষা ও ইমান-আমলের সামান্যতমও লাভ করতে পারেনি?! নবির সা. স্ত্রীদের দৃষ্টান্ত এনে উল্লেখিত ব্যক্তিবর্গ এমনটি উল্লেখ করেছেন। কিন্তু তারা এ কথা উল্লেখ করতে ভুলে গেছেন যে, যখনি নবির স্ত্রীদেরকে দুনিয়া ও আখেরাতের মধ্যে থেকে যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল তখনি তারা আল্লাহ, তার রসুল এবং আখেরাতকেই বেছে নিয়েছিলেন সুতরাং অন্যান্য সকল মহিলা, বিশেষ করে রাজা-বাদশাহদের স্ত্রীদের ন্যায় দুনিয়ার ভোগসামঘী এবং সাজ-সঙ্জার প্রতি কামনা-বাসনা কখনো তাদের বিবেক-বুদ্ধি স্বল্পতা এবং সার্বিক বিষয়ে চিন্তা-ভাবনা করার অনুপযুক্ততার প্রতি ঈঙ্গিতবহ হতে পারে না। বরং নারী জাতির স্বভাব-প্রকৃতি এবং মানবিক চাহিদার আলোকে এ ধরনের কামনা-বাসনা স্বাভাবিকই ছিল; কিন্তু যখনি দুনিয়া ও আখেরাতের যে কোনো একটি বেছে নেওয়া সংক্রান্ত আয়াত অবতীর্ণ হলো, তখন সাথে সাথে তাদেও কামনা-বাসনার মেঘমালাও কেটে গিয়েছিল । পুরুষরা কি এ ধরনের অবস্থান থেকে পুরোপুরি মুক্ত থাকতে পেরেছিল? তারাও তো সময়ে সময়ে দুনিয়া অভিমুখী হয়ে পড়েছিল, তারপর খোদারী প্রত্যাদেশ তাদেরকে ভুল-ক্রটি কিংবা অমনোযোগীতা থেকে সাবধান করলে তাদের সচেতনতা ফিরে এসেছিল। কুরআন সাহাবিদের সম্পর্কে রসুলকে উদ্দেশ্য করে বলেছিল “আর যে সময় তারা ব্যবসায় ও খেল তামাশার উপকরণ দেখলো তখন তারা তোমাকে দাড়ানো অবস্থায় রেখে সেদিকে দৌড়ে গেল। তাদের বলো, আল্লাহর কাছে যা আছে তা খেল- তামাশা ও ব্যবসায়ের চেয়ে উত্তম। আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা” (সুরা জুমআ, ৬২: ১১)। ওহদ যুদ্ধের পর মানবতার সর্বোত্তম প্রজন্ম রসুলের সা. সাহাবিদেরকে তিরস্কার করে কি কুরআনের আয়াত নাজিল হয়নি, তারা যে রসুলের নির্দেশ লঙ্ঘন করেছিল www.pathagar.com

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।