৮ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ত ও প্রয়োগ তোমাদের ওপর এমন শাসক চেপে বসবে যারা নিজেদের জন্য এমন ফয়সালা করবে যা তোমাদের জন্য করবে না, তোমরা যদি তাদের আনুগত্য না কর তারা তোমাদের হত্যা করবে, আর যদি আনুগত্য করো তবে তোমাদের পথভ্রষ্ট করবে”। সাহাবাগণ জিজ্ঞেস করলেন: আমরা তখন কি করব ইয়া রসুলুল্লাহ? তিনি বললেন: “তোমরা তা করবে যা করেছেন ঈসা ইবনে মরিয়মের আ. অনুসারীগণ, করাত দিয়ে তাদেরকে ছিন্নবিচ্ছিন্ন করা হয়েছে এবং শূলে চড়ানো হয়েছে (এরপরও তারা আল্লাহর আনুগত্য থেকে দূরে সরে আসেনি)। আল্লাহর নাফরমানী করে বেঁচে থাকার চেয়ে তার আনুগত্যের পথে মারা যাওয়া করা অনেক শ্রেয়”: । ইসলামের প্রকৃতি ও বৈশিষ্ট থেকে দলিল-প্রমাণ ইসলাম একটি ব্যাপক ও সার্বজনীন জীবনব্যবস্থা যা জীবনের প্রতিটি দিককে ঘিরে আছে। মানব জীবনের কোন দিক বা বিভাগ এর সুন্দর ও যুক্তিযুক্ত সমাধান থেকে বাদ পড়েনি ৷ রাষ্ট্র পরিচালনার মতো মানব সমাজের গুরুতৃপূর্ণ এ দিকটি ইসলামের সমাধান থেকে বাদ পড়বে তা কল্পনাতীত। ইসলামি জীবন ব্যবস্থার প্রকৃতি ও বৈশিষ্ট্য সুউচ্চভাবে এটাই দাবি করে যে রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ এ বিষয়টি ইসলাম ধর্মদ্বোহী ও নাস্তিকদের মন-মস্তিষ্ধের উপর ছেড়ে দিতে পারে না। যে তারা তাদের খেয়ালখুশি মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবে; বরং এক্ষেত্রেও রয়েছে ইসলামি জীবনব্যবস্থার সুন্দর ও যৌক্তিক সমাধান । তেমনিভাবে এ জীবনব্যবস্থা জীবনের সকল ক্ষেত্রে সুশৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও দায়িতবশীলতাকে স্বাগত জানায় এবং বিশৃঙ্খলা, দায়িত্বহীনতা ইত্যাদিকে অপছন্দ করে। তাই আমরা দেখি রাসুল সা. আমাদেরকে নামাজের মুহূর্তে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হতে এবং আমাদের মধ্যে বিজ্ঞজনকেই ইমামতির দায়িত পালনে নির্দেশ করেছেন, এমনকি সফরে থাকাকালীন আমাদের একজনকে দলপতির দায়িতু পালন করতে নির্দেশ করেছেন। * ইমাম বুসীরি “ইত্তেহাফ' গ্রন্থে বলেন : ইছহাক ইবনে রাহাওয়াই তার মুসনাদ গ্রন্থে সুয়াইদ ইবনে আব্দুল আজীজ থেকে এ হাদিসটি বর্ণনা করেন। তিনি দুর্বল, এবং আহমদ ইবনে মুনী' নির্ভরযোগ্য ও বিশুদ্ধ বর্ণনাকারীর মাধ্যমে বর্ণনা। দেখুন : ইবনে হাজার প্রণীত আল কুয়েত থেকে প্রকাশিত, ৪র্থ খণ্ড, হাদিস নম্বর - ৪৪০৮ । ইমাম তাবরানীও এ হাদিস বর্ণনা করেন। সেখানে ইয়াজীদ ইবনে মারছাদ রয়েছেন, তিনি আবার অনেকেই তাকে দুর্বল বলেছেন, এছাড়া অন্যান্য সকল বর্ণনাকারী বিশ্বস্ত ও নির্ভরযোগ্য । দেখুন হাইছামী রচিত মাজমায়ুয যাওয়ায়িদ - (৫/২৩৮)। ‘www.pathagar.com
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।