২৩২ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ মহিলাদের স্বভাব-চরিত্র ও সৃষ্টিগত গুণাগুণের দাবি হচ্ছে যে, তাদের জন্য ওই সকল মিশনই প্রযোজ্য যে জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং যা তাদের রক্ত- মাংসের সাথে জড়িয়ে আছে। আর তা হচ্ছে মাতৃত্বের মিশন এবং সন্তানদের নার্সিং ও তাদের প্রাথমিক প্রশিক্ষণ প্রদান। এ সকল মিশনই তাদের মধ্যে বিশেষ এক ধরনের আবেগ-অনুভূতির জন্ম দিয়ে থাকে, যার প্রভাব থেকে তারা কখনো মুক্তি পেতে পারে না। জীবনের সকল স্তরে, সকল পর্যায়ে এবং সব ধরনের পরিবেশ-পরিস্থিতিতে মহিলারা যে আবেগ তাড়িত হয়ে থাকে, আবেগ-অনুভূতি দ্বারা কঠিনভাবে প্রভাবিত হয়ে থাকে তার জন্য একাধিক বাস্তব দৃষ্টান্ত খুজে পেতে আমাদের বেশি বেগ পেতে হবে না এর আদৌ এর কোনো প্রয়োজন নেই। সর্বোত্তম পরিবেশে লালিত-পালিত হয়েও এক ধরনের অনুভূতির সামনে মহিলাদের বিবেক-বুদ্ধির বিপর্যয় ঘটে থাকে। নবির সা. স্ত্রীদের কথা বলতে গিয়ে সুরা আল আহ্যাবের কতিপয় আয়াত এ দিকেই ইঙ্গিত প্রদান করেছে যে: রসুলের সা. স্ত্রী হওয়া সত্তেও দুনিয়ার সাজ-সজ্জা এবং ভোগ সামগ্রীর প্রতি তাদের কিরূপ কামনা-বাসনা ছিল! রসুলের কাছে তাদের দাবি ছিল তিনি যেন আল্লাহর প্রদত্ত গনিমত থেকে তাদেরকে বিশাল এক অংশ প্রদান করেন, যাতে তারা রাজা-বাদশাহদের স্ত্রীদের ন্যায় ভোগ-বিলাস ও আরাম- আয়েশে জীবনযাপন করতে পারে । কিন্তু কুরআন এ ক্ষেত্রে বিবেক-বুদ্ধির দাবির প্রতিই তাদের দৃষ্টি আকর্ষণ করে: “হে নবি! তোমার স্ত্রীদেরকে বলো, যদি তোমরা দুনিয়া এবং তার ভূষণ চাও, তাহলে এসো আমি তোমাদেরকে কিছু দিয়ে ভালোভাবে বিদায় করে দিই। আর যদি তোমার আল্লাহ, তার রসুল ও আখেরাতের প্রত্যাশী হও, তাহলে জেনে রাখো তোমাদের মধ্যে যারা কর্মশীল তাদের জন্য আল্লাহ মহা প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন” (সুরা আহযাব, ৩৩: ২৮-২৯)। সুরা আত্ তাহরীমের এক আয়াতে নবির কতিপয় স্ত্রীদের ঈর্ষা ও আত্মসম্মানবোধ সম্পর্কে আলোচনা করা হয়েছে যা তাদের বিবেক-বুদ্ধির উপর জয়ী হয়ে বসেছিল, যার ফলশ্রুতিতে তারা রসুলের বিরুদ্ধে সংঘবদ্ধ হতেও দ্বিধাবোধ করে নি। তাদের বিবেক-বুদ্ধিকে জাগ্রত করে তাদেরকে রসুলের প্রতি পুনরায় আগ্রহী ও আন্তরিক করে তুলতে কুরআনে বলা হয়েছে: “তোমরা দু'জন যদি আল্লাহর কাছে তাওবা করো (তবে তা তোমাদের জন্য উত্তম), কেননা তোমাদের মন সোজা পথ থেকে www.pathagar.com
— পৃষ্ঠা ২৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।