ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২৩১ উল্লেখিত আলোচনার আলোকে আমরা যখন মহিলাদের পার্লামেন্টে প্রবেশের বৈধতার কথা বলি, আমরা এর দ্বারা এটি উদ্দেশ্য করি না যে, মহিলাদের অবাধে অপরিচিত পুরুষের সাথে মেলামেশা করবে কিংবা এর জন্য তার পরিবার ও স্থাযী- সন্তানদেরকে চরম মূল্য দিতে হবে। অথবা এও বলি না যে, পার্লামেন্ট সদস্য হিসেবে তার মিশন আঙ্রাম দিতে গিয়ে পোশাক-পরিচ্ছেদ, কথা-বার্তা, চাল-চলন ইত্যাদিতে লজ্জাশীলতা ও শালীনতার গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে। বরং নিঃসন্দেহে তাকে সর্বদা এগুলো লক্ষ্য রাখতে হবে, এ বিষয়ে কারো দ্বিমত করার কোনো অবকাশ নেই। মহিলাদের থেকে উল্লেখিত বিষয়গুলো যেভাবে পার্লামেন্ট সদস্য হিসেবে কাম্য, তেমনিভাবে মহিলা যখন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে থাকবে, কিংবা কোনো ফ্যাকাল্টির ডিন হিসেবে থাকবে, অথবা এছাড়াও অন্য যেখানেই থাকুক না কেন সকল ক্ষেত্রেই তা কাম্য । ঘরের বাইরে মহিলারা যে কাজেই থাকুক না কেন সর্বদা তাদেরকে উপরোক্ত বিষয়াবলীর প্রতি খেয়াল রাখতে হবে। ইসলামি রাষ্ট্রের উচিত যে সকল ক্ষেত্রে মহিলাদের কাজ করার সুযোগ থাকে বা সাধারণত মহিলারা কাজ করে থাকে সে সকল স্থানে মহিলাদের জন্য নির্ধারিত বসার স্থান বা কাজের স্থান, কিংবা স্পেশাল মহিলা কর্নার ইত্যাদির ব্যবস্থা করা, যাতে মহিলারা নিঃসংকোচে, নিরাপদে ও প্রশান্ত মনে তাদের কাজ করে যেতে সক্ষম হয়। “রাজনৈতিক কার্যক্রম মহিলাদের জন্য হারাম’ শীর্ষক ফতোয়ার পর্যালোচনা পার্লামেন্টে মহিলাদের মনোনয়ন পত্র দাখিল করা এবং সংসদ সদস্য হওয়ার জন্য প্রার্থী হওয়া সংক্রান্ত উল্লেখিত কয়েক পৃষ্ঠা লেখার পর কতিপয় বিশিষ্ট ব্যক্তিত্ব আল আযহারের আলেমদের প্রাচীন একটি ফতোয়ার দিকে আমার দৃষ্টি আকর্ষণ করলেন, যার সারাংশ হচ্ছে রাজনৈতিক অধিকার চর্চা করা মহিলাদের জন্য হারাম; এরমধ্যে সর্বাগ্রে হচ্ছে ভোটাধিকার ‘হ্যা’ কিংবা ‘না’ বলার মাধ্যমে কোনো প্রার্থীর প্রতি সাক্ষ্য দেওয়া । যেখানে শুধুমাত্র ভোটাধিকার প্রয়োগ করা মহিলাদের জন্য হারাম সেখানে সংসদ সদস্য হওয়ার জন্য প্রার্থী হওয়াতো অবশ্যই হারাম হবে। নবির সা. স্ত্রীদের অবস্থান এবং সাজ-সজ্জার প্রতি তাদের আশা-আকাঙ্া “মহিলাদের জন্য রাজনৈতিক অধিকার চর্চা হারাম' এ মতের প্রবক্তাগণ দলিল- প্রমাণ হিসেবে যা উল্লেখ করে থাকেন: www.pathagar.com

— পৃষ্ঠা ২৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।