ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

২৩০ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ থাকার কোনো সুযোগ নেই; হয়তবা এ সকল বিষয়ে কখনো কখনো নারী পুরুষের তুলনায় বেশি দূরদৃষ্টি সম্পন্ন হতে পারে । যে মহিলা মসজিদে হজরত উমরের মতামতের সাথে দ্বিমত পোষণ করেছিল তা ছিল পারিবারিক বিষয়ে শরিয়তের বিধান সম্পর্কিত। আর তা হচ্ছে মোহরের সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ করার বিষয়। উক্ত মহিলার উল্লেখিত পর্যালোচনার কারণেই হজরত উমর মোহরের পরিমাণ নির্ধারণ সংক্রান্ত আইন প্রণয়ন থেকে হাত গুটিয়ে নেন। এছাড়াও হজরত উমর এমন অনেক আইন প্রণয়ন ও প্রচলন করেছেন যে সকল ক্ষেত্রে মহিলার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ পরামর্শ ও ভূমিকা ছিল। যেমন কোনো সৈনিকের ছয় মাসের বেশি পরিবার থেকে অনুপস্থিত না থাকার বিধান। হজরত উমর তার কন্যা হাফসাকে রা. জিজ্ঞেস করেছিলেন: স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী সর্বোচ্চ কতদিন ধৈর্য ধারণ করতে পারে? হাফসা বললেন, চার মাস কিংবা ছয় মাস। গভীর রজনীতে এক মহিলার কবিতা আবৃত্তি শুনে হজরত উমর ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছিলেন, একাকীত্ব যে মহিলার ঘুম কেড়ে নিয়েছিল এবং নিঃসঙ্গতা যাকে পাগল করে তুলছিল, সে মহিলা খাটে শোয়া অবস্থায় আবৃত্তি করে চলছিল । দীর্ঘ রজনীর এই নীরব কালো অন্ধকারে প্রিয়তমের অনুপস্থিতি আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে, আল্লাহর শপথ! যদি পরকালের ভয় না থাকত তাহলে হয়তবা এ খাট থেকে নেমে পড়তে বাধ্য হতাম! এমনিভাবে ইসলামের সকল নবজাতককে রেশন প্রদান সংক্রান্ত আইন। অথচ ইতোপূর্বে হজরত উমরের আইন ছিল দুধ ছাড়ানোর পূর্ব সময়ে কাউকে রেশন দেওয়া হবে না। তখন মায়েরা তাড়াতাড়ি রেশন পাওয়ার আশায় যথা সময়ের পূর্বে সন্তানদেরকে দুধ পান করানো বন্ধ করে দিত। হজরত উমর একদিন একটি শিশুর ধারাবাহিক ক্রন্দন শুনতে পেয়ে তার মাকে এর কারণ জিজ্ঞেস করলে সে উমরকে না চিনেই উত্তর দিয়েছিল, আমিরুল মোমেনিন এর আইন হচ্ছে দুধ ছড়ানোর পূর্ব পর্যন্ত কাউকে রেশন দেওয়া হবে না; তাই আমি তাড়াতাড়ি একে দুধ পান করানো বন্ধ করে দিয়েছি, আর এ জন্যই সে কাদছে। উমর বললেন, ধ্বংস তোমার জন্য হে উমর, কত মুসলমান শিশুকে তুমি হত্যা করেছো! এরপর তিনি প্রত্যেক নবজাতকের জন্য রেশন প্রদানের আইন জারি করেন। www.pathagar.com

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।