পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২২৯ হ্যা, আমাদের ইতিহাসে পুরুষের ন্যায় মহিলাদের ইজতেহাদ তেমন একটা প্রসিদ্ধি লাভ করতে পারেনি; এর কারণ হচ্ছে সুদুর অতীতের পরিবেশ-পরিস্থিতির আলোকে মহিলা সমাজে শিক্ষার আলো উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়নি। কিন্তু বর্তমানে সম্পূর্ণ এর বিপরীত অবস্থা বিরাজ করছে। মহিলাদের শিক্ষার হার বর্তমানে পুরুষের সমান কিংবা অনেকটা তাদের কাছাকাছি এবং তাদের মধ্যে এমন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ও প্রতিভাবান রয়েছে যা অনেকাংশে পুরচ্ষকেও হার মানিয়েছে। শ্রেষ্ঠতৃ বা প্রতিভার জ্যোতি শুধুমাত্র পুরুষের মধ্যে সীমাবদ্ধ নয়, এমন অনেক মহিলাও রয়েছে যাদের মধ্যে এমন সকল প্রতিভার সমাহার ঘটে থাকে যা একজন পুরুষের পক্ষে অর্জন করা অনেকটা দুঃসাধ্য হয়ে পড়ে । কুরআন আমাদের জন্য সাবা’ সম্প্রদায়ের রানির ঘটনা বর্ণনা করেছে। হুদহুদ পাখি কর্তৃক সুলাইমানের আ. চিঠি পাওয়ার পর থেকে তার সাথে রানির যে ভূমিকা বা অবস্থান তাতে তার প্রজ্ঞা এবং সঠিক চিন্তার জ্যোতি দীন্তিমান হয়ে উঠেছে । কুরআনে বর্ণিত হয়েছে, কিতাবে রানি সংক্ষিপ্ত ও সামান্য একটি চিঠিকে অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছে, অন্য সকল ফায়সালার ন্যায় এখানেও তার সকল নেতৃস্থানীয় সভা সদস্যদেরকে আহ্বান করেছে। “তোমাদের বাদ দিয়ে তো আমি কোনো বিষয়ের ফায়সালা করি না” এবং কিভাবে শক্তিশালী ও নেতৃস্থানীয় লোকেরা রাণীর প্রজ্ঞার উপর ভরসা করে স্বেচ্ছায় বিষয়টি তার উপর ছেয়ে দিয়েছে “তারা জবাব দিল আমরা শক্তিশালী ও যোদ্ধা জাতি, তবে সিদ্ধান্ত আপনার হাতে, আপনি নিজেই ভেবে দেখুন আপনার কি আদেশ দেওয়া উচিত” ৩০ এরপর কুরআন আরো বর্ণনা করেছে কিভাবে রানি অত্যন্ত বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার সাথে সুলাইমানের আ. সাথে আচরণ করেছেন এবং অবশেষে তিনি আল্লাহর সামনে আনুগত্য প্রকাশ করেছেন “আমি সুলাইমানের সাথে নিজেকে আল্লাহর সামনে সমর্পণ করলাম” । কুরআনে এ ঘটনা বর্ণনা দেওয়া অনর্থক নয়; বরং শাসনকার্য কিংবা রাষ্ট্র পরিচালনায় নারী যে এমন সকল বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, সুকৌশল কিংবা সঠিক সিদ্ধান্ত গ্রহণের স্বাক্ষর রাখতে পারে যা কখনো পুরুষের পক্ষেও অসম্ভব হয়ে উঠে, কুরআনে বণীত উল্লেখিত ঘটনা এ দিকেই ইঙ্গিত প্রদান করছে। এখানে দ্বিমত করার কোনো সুযোগ নেই যে, কতিপয় বিষয় এমন রয়েছে যা স্বয়ং নারী সম্পর্কিত এবং পরিবারে নারীর ভূমিকা, উপস্থিতি ইত্যাদি সংক্রান্ত, যেখানে অবশ্যই নারীর মতামত গ্রহণ করতে হবে এবং যেখান থেকে নারীর অনুপস্থিত * সুরা নামল, ২৭: ৩৩। www.pathagar.com
— পৃষ্ঠা ২৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।