২২৮ ইসলামি রাষট্রব্যবস্থা: তত্র ও প্রয়োগ তারপরও আইন প্রণয়ন কিংবা পর্যালোচনা করা ইত্যাদির বিচারে যদি পার্লামেন্ট বা শুরাকে সরকার থেকে উচ্চ মর্যাদা ও ক্ষমতার অধিকারী হিসেবে বিবেচনা করা হয়ে থাকে তবে তা হতে পারে সামঘ্িক বিবেচনায়, প্রত্যেক ব্যক্তির বিবেচনায় নয়, আর সামগ্রিক বিচারে অধিকাংশ সদস্য সাধারণত পুরুষই হয়ে থাকে এবং এ ক্ষেত্রে সাধারণত মহিলা আসন সীমিত ও স্বল্প হয়ে থাকে। পার্লামেন্টে আইন প্রণয়ন পার্লামেন্ট বা আইন মিশনের দ্বিতীয় দিক হচ্ছে আইন প্রণয়ন। আবেগপ্রবণ অনেক ব্যক্তি এখানে এ মিশনকে খুব বড় করে দেখেন। তারা মনে করেন যে এটি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব থেকেও অধিকতর ক্ষমতাবান ও মর্যাদাসম্পন্ন; কারণ এরাই রাষ্ট্রের জন্য আইন প্রণয়ন করে থাকে । সুতরাং অতিরিক্ত আবেগের বশবর্তী হয়ে তারা অবশেষে এ সিদ্ধান্তে উপনীত হন যে, এত বড় একটি কাজের আষ্াম দেওয়ার দায়িত্ব মহিলাদের জন্য কখনো বৈধ হতে পারে না। প্রকৃতপক্ষে বিষয়টি এর থেকে অনেক সহজ ও সাধারণ । মৌলিক আইন প্রণেতা আল্লাহ তায়ালা । শরিয়তের আদেশ-নিষেধ সম্বলিত মৌলিক বিধি-বিধান মূলত আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত। আমরা মানুষের মিশন হচ্ছে শুধুমাত্র এমন সকল বিষয়ে চিন্তা-গবেষণার মাধ্যমে কোনো বিধান জারি করা কিংবা সংক্ষিপ্ত কোনো ভাষ্যের উপযুক্ত ব্যাখ্যা-বিশ্রেষণ দাড় করানো । অন্য ভাষায় আমাদের কাজ হচ্ছে শরিয়তের বিধান বের করা, বিধি-বিধানের উপযুক্ত ব্যাখ্যা-বিশ্লেষণ এবং এর প্রয়োগরূপ ইত্যাদিতে ‘ইজতিহাদ’ তথা সর্বোচ্চ চিন্তা-গবেষণা চালিয়ে যাওয়া । আর ইসলামি শরিয়তে “ইজতিহাদ” নারী-পুরুষ সকলের জন্য উন্মুক্ত। ইসলামি আইনবিদদের যারা ইজতিহাদের শর্তাবলী বিস্তারিত আলোচনা করেছেন তাদের কেউই এ কথা বলেননি যে, ইজতিহাদের জন্য পুরুষ হওয়া শর্ত এবং মহিলাদের জন্য ইজতেহাদ নিষিদ্ধ । হজরত আয়েশা রা. সাহাবিদের মধ্যে মুজতাহিদ এবং মুফতি হিসেবে পরিচিত ছিলেন। বিশিষ্ট সাহাবিদের সাথে বিভিন্ন বিষয়ে তার পর্যালোচনা পাওয়া যায়। বিভিন্ন ক্ষেত্রে সাহাবিদের মতামতের উপর তার বিশেষ দৃষ্টি আকর্ষণী পওয়া যায় যেগুলো সুপরিচিত অনেক গ্রন্থে সন্নিবেশিত হয়েছে ।২ ২ যেমন ইমাম যারকাশী রচিত “সাহাবিদের উপর হজরত আয়েশার যাবতীয় দৃষ্টিআকর্ষণীর জবাব” শীর্ষক গ্রন্থ। ইমাম সুযুতী তার “আইনুল ইসাবাহ” শীর্ষক গছ্ছে তা সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করেছেন। www.pathagar.com
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।