ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২২৭ অধিকাংশ মহিলারাই এখানে প্রিন্সিপাল কিংবা ডিনের দায়িতব পালন করছে। মহিলাদের তত্তাবধানে কিংবা তাদের মালিকানাধীন এমন অনেক প্রতিষ্ঠান, কোম্পানি ইত্যাদি রয়েছে যেখানে শত শত পুরুষ কর্মচারী-কর্মকর্তা কাজ করছে। কখনো কোনো মহিলার স্বামী এমন স্কুল, কলেজ, হাসপাতাল কিংবা ব্যবসায়ী প্রতিষ্ঠানে কাজ করে থাকে যার তন্তাবধান কিংবা পরিচালনায় তার স্ত্রী স্বয়ং রয়েছে। এক্ষেত্রে স্বামী তার স্ত্রীর তত্বাবধানে কাজ করছে, অথচ যখন তারা ঘরে ফিরে যায় তখন স্বামী হয়ে যায় তার তন্তাবধায়ক। যে কথাটি বলা হয়েছে যে, পার্লামেন্ট কিংবা মজলিসে শুরার ক্ষমতা ও মর্যাদা সরকার এবং সরকারের কার্যনির্বাহী কমিটি যেখানে রাষ্ট্র প্রধানও রয়েছে তাদের থেকেও বেশি; কারণ পার্লামেন্ট বা শুরাই সরকারের নজরদারি করে থাকে, এ ধরনের বক্তব্য আদৌ সঠিক নয়। যে পর্যালোচনা করার অধিকার রাখে সে সর্বদা তার থেকে উচ্চ মর্যাদা ও ক্ষমতাবান হিসেবে বিবেচিত হয় না। আসল বিষয় হচ্ছে তার পর্যালোচনা করার অধিকার রয়েছে যদিও সে মর্যাদা ও ক্ষমতার দিক থেকে তার থেকে নিম্ন পর্যায়ের হয়ে থাকে। এ বিষয়ে কোনো দ্বিমত নেই যে আমীরুল মোমেনিন কিংবা সরকার প্রধান সর্বদা রাষ্ট্রের সর্বময় ও সর্বোচ্চ ক্ষমতার অধিকারী । তা সত্তেও তার প্রজাতন্ত্র থেকে সাধারণ ব্যক্তিরও এ অধিকার রয়েছে যে, সে প্রয়োজনবোধ করলে সরকারের কাজের পর্যালোচনা করতে, তাকে সুপরামর্শ দিতে এবং সৎ কাজে তাকে উপদেশ দিতে ও অসৎ কাজ থেকে তাকে বারণ করতে পারবে । যেমনটি বলেছেন ইসলামের প্রথম খলিফা “তোমরা যদি আমাকে সত্যের উপর দেখ তাহলে সহযোগিতা করবে, আর যদি অন্যায়ের উপর দেখ তাহলে আমাকে সোজা করে দিবে”। এমনিভাবে দ্বিতীয় খলিফাও এমনটি বলেছেন “তোমাদের যে কেউ আমার মধ্যে কোনো বক্রতা দেখতে পায় সে যেন আমাকে সোজা করে দেয়” । এমনিভাবে এ বিষয়ে কোনো দ্বিমত নেই যে, মহিলাদের অধিকার রয়েছে স্বামীর কাজের পর্যালোচনার কিংবা প্রয়োজনবোধে তাকে পরামর্শ ইত্যাদি দেওয়ার, যদিও পারিবারিক জীবনে সে তার স্ত্রীর তত্বাবধায়ক হিসেবে বিবেচিত। মহিলা তার স্বামীকে বলতে পারবে এটি কেন ক্রয় করেছে? বেশি বেশি এ কাজ করে কেন? সন্তানদের যত্ব করে না কেন? আত্মীয়-স্বজনদের খোঁজ-খবর রাখে না কেন? ইত্যাদি সকল বিষয়াদি মূলত যা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের প্রতিবিধানেরই অন্তর্ভূক্ত । www.pathagar.com

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।