ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

২২৬ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ দ্রুতবেগে তা বাস্তবায়ন করেছিলেন। পরবর্তীতে দেখা গেল বাস্তবে এটি একটি সঠিক ও কল্যাণকর চিন্তা ছিল। যেহেতু কাউকে পরামর্শ দেওয়া, কোনো বিষয়ে সঠিক মনে করলে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা, সৎ কাজের আদেশ দেওয়া ও অসৎকাজ থেকে বারণ করা এবং কোনো বিষয়ে সুস্পষ্ট মতামত দেওয়া । এটি ভুল কিংবা এটি সঠিক ইত্যাদি সকল ক্ষেত্রে অংশ গ্রহণে মহিলাদের ব্যক্তিগত অধিকার রয়েছে। সুতরাং এ সকল দায়িত্ব পালনার্থে পার্লামেন্ট সদস্যপদ গ্রহণ করতেও কোনো বিধি-নিষেধ না থাকাই স্বাভাবিক। আর বাস্তবেও এ ক্ষেত্রে নিষেধাজ্ঞামূলক কোনো দলিল-প্রমাণ ইসলামি আইনে নেই । মানুষের দৈনন্দিন কাজ-কর্ম আচার-আচরণ ইত্যাদি ক্ষেত্রে ইসলামের মৌলিক বিধান হচ্ছে বৈধতা ৷ শুধুমাত্র যে সকল বিষয় অবৈধ হওয়ার জন্য সুস্পষ্ট ও বিশুদ্ধ দলিল-প্রমাণ পাওয়া যাবে তাই অবৈধ হবে এবং এছাড়া অন্যান্য সকল বিষয় মৌলিক বিধানের আলোকে বৈধ হবে । এখানে যা কিছু বলা হয়ে থাকে যে, মহিলাদের সংসদে প্রবেশ কিংবা শুরার সদস্য গ্রহণে ইতিহাসে ইতিবাচক কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না, তা অবৈধ হওয়ার জন্য এটি কোনো শরীয় ভিত্তি বা দলিল নেই। এ বিষয়টি এখন “স্থান, কাল, পাত্র ও পরিবেশ-পরিস্থিতির আলোকে শরিয়তের বিধান পরিবর্তন হয়ে থাকে” ইসলামি আইনের এ ধারার অন্তর্ভুক্ত । সুদূর অতীতের সে সময়ে বর্তমানের এ আকৃতিতে শুরা ব্যবস্থা ছিল না, পুরুষের জন্যও নয়, মহিলাদের জন্যও নয়! এটি এমন সকল বিষয়ের অন্তর্ভুক্ত যেখানে শরিয়তের দলিল ও ভাষ্যগুলো সংক্ষিপ্ত ও ব্যাখ্যা-বিশ্রেষণ ব্যতীত এসেছে এবং এর বিস্তারিত ব্যাখ্যা-বিশ্লেষণ এবং বাস্তবায়ন পক্রিয়া মুসলমানদের ইজতেহাদ তথা চিন্তা- গবেষণার উপর ছেড়ে দেওয়া হয়েছে । মুসলিম গবেষকরা তাদের স্থান, কাল, পাত্র ও পরিবেশ-পরিস্থিতির আলোকে তার বাস্তবায়ন পদ্ধতি ঠিক করে নিবে। যেখানে রসুলের সা. কাজ শুধুমাত্র বৈধতা ব্যতীত অন্য কিছুর প্রতি নির্দেশ করে না, সেখানে রসুল ব্যতীত অন্যের কাজের কি বিধান থাকতে পারে, যাদের ভুল কিংবা ভ্রান্তি থেকে বেঁচে থাকার কোনো গ্যারান্টি নেই? আমরাতো এখন মহিলাদেরকে এমন সকল কাজের সুযোগ দিচ্ছি যা ইতোপূর্বে ছিল না। তাদের জন্য এখন আমার স্কুল, কলেজ কিংবা ভার্সিটি নির্মাণ করছি যেখানে শত শত তরুণী পড়াশোনা করছে এবং যেখান থেকে শিক্ষিকা, ডাক্তার, হিসাবরক্ষক কিংবা প্রশাসনিক অফিসার ইত্যাদি বের হচ্ছে। এদের অনেকেই এখন এমন সকল প্রতিষ্ঠান পরিচালনা করছে যেখানে তার তন্তবধানে পুরুষও রয়েছে। শত শত এমন স্কুল রয়েছে যেখানে মহিলার পরিচালনায় পুরুষরাও শিক্ষকতা করছে। মহিলা কলেজ ও ভার্সিটিগুলোতে পুরুষরাও অধ্যাপনা করছে, অথচ www.pathagar.com

— পৃষ্ঠা ২৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।