পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২২৫ করতে পারে। সুতরাং মহিলাদের সংসদ সদস্য হওয়ার বৈধতার অর্থ হচ্ছে আমরা তাদেরকে ব্যাপক ও সর্বময় ক্ষমতা তথা রাষ্ট্রপতির পদ থেকে নিষেধ করে অন্য উপায়ে তা অর্জনের সুযোগ করে দিচ্ছি। উল্লেখিত সংশয়ের অপনোদন করে আমাদেরকে এখানে সংসদ কিংবা মজলিশে শুরার সদস্য হওয়ার তাৎপর্য এবং তাদের কর্মপরিধি ইত্যাদি একটু খতিয়ে দেখা দরকার । সংসদ সদস্যের মিশন এ বিষয়টি সুস্পষ্ট যে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদে সদস্যের কাজ দু'দিক থেকে হয়ে থাকে, তা হচ্ছে পর্যালোচনা কিংবা সরকারের যাবতীয় কার্যক্রমের খবরদারি করা এবং আইন প্রণয়ন। এ দু'টি বিষয়ে আলোচনায় আমাদের কাছে যা স্পষ্ট হয়ে উঠে তা হলো: পর্যালোচনার তাৎপর্য গণতান্ত্রিক ব্যবস্থায় প্রচলিত পর্যালোচনা কিংবা তন্তাবধায়ন ইত্যাদি মূলত ইসলামি শরিয়তের প্রচলিত পরিভাষা “সৎ কাজের আদেশ ও অসৎ কাজের প্রতিবিধান” এবং “সুপরামর্শ দান ও অপরের কল্যাণ কামনা” ইত্যাদিরই নামান্তর । আর মুসলমানদের ইমাম থেকে শুরু করে সকলের উপর এ কাজ আঙ্জাম দেওয়া আবশ্যক। “সৎ কাজের আদেশ ও অসৎ কাজের প্রতিবিধান' এবং “সুপারামর্শ দান ও অপরের কল্যাণ কামনা’ ইত্যাদি পুরুষ ও নারী সকলের উপর আবশ্যক এবং তাদের প্রত্যেকেরই কাছে তা কাম্য । কুরআন সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছে: “মুমিন পুরুষ ও মুমিন নারী, এরা সবাই পরস্পরের বন্ধু ও সহযোগী । এর ভালো কাজের আদেশ দেয় এবং খারাপ কাজ থেকে বিরত রাখে” (সুরা তাওবা, ৯: ৭১)। রসুল সা. বলেন, “অপরের কল্যাণ কামনা করা, নসিহত করা কিংবা সুপরামর্শ দেওয়া ইসলামের গুরুত্ৃপূর্ণ ও মৌলিক বিষয়, আর তা হবে আল্লাহ, তার রসুল, তার কিতাব, মুসলমান জাতির ইমাম এবং তাদের সর্বসাধারণের জন্য” (সুসলিম)। অত্র হাদিসে রসুল সা. এ গুরুত্বপূর্ণ কাজটি শুধুমাত্র পুরুষদের জন্য সীমাবদ্ধ করেননি । ইতিহাস অধ্যয়নে আমরা দেখি যে, এক মহিলা মসজিদে আমিরুল মোমেনিন হজরত উমরের কথার প্রতিবাদ করেছিলেন; অতঃপর উমর তার মতামত ত্যাগ করে উক্ত মহিলার মতামত গ্রহণ করেছিলেন এবং বলেছিলেন “উক্ত মহিলা সঠিক মতামত দিয়েছে, উমর ভুল করেছে” (ইবনে কাসীর উত্তর সনদে বর্ণনা করেন)। রসুল সা. হুদাইবিয়ার ময়দানে তার স্ত্রী উম্মে সালমর সাথে পরামর্শ করলে তিনি সঠিক একটি চিন্তার দিকে রসুলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, আর রসুল. সা. www.pathagar.com
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।