ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

২২৪ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ ইমাম বুখারি আবু বাকরাহ রা. থেকে মারফু সনদে যে হাদিসটি বর্ণনা করেছেন “যে জাতির নেতৃত্ব মহিলা থাকে সে জাতি কখনো সফল হতে পারে না” এর দ্বারা সমঘ জাতির উপর সর্বময় ও ব্যাপক নের্তৃত তথা রাষ্ট্র প্রধানের দায়িত্ব উদ্দেশ্য করা হয়েছে। হাদিসে উল্লেখিত “আমরাহুম' অর্থাৎ তাদের বিষয় ছারা তাদের উপর সার্বিক নের্তৃত ও কর্তৃত্ব বুঝানো হয়েছে। সুতরাং বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কোনো বিষয়ে মহিলাদের কর্তৃত্বের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। যেমন ফতোয়া বা শরয়ী কিংবা কোনো অফিস-আদালত পরিচালনা ইত্যাদি ক্ষেত্রে সর্বসম্মতিক্রমে মহিলাদের কর্তৃত্ব বৈধ এবং যুগ যুগ ধরে মহিলারা তা আস্াম দিয়ে আসছে। এমনকি ইমাম আবু হানিফা রা. যে সকল ক্ষেত্রে মহিলাদের সাক্ষ্য গ্রহণ বৈধ, অর্থাৎ হুদুদ তথা ইসলামি দণ্ডবিধি এবং কিসাস তথা রক্তপণ আদায়ের বিষয় ব্যতীত অন্য সকল ক্ষেত্রে বিচারকার্য সম্পাদন করা মহিলাদের জন্য বৈধ বলেছেন। এছাড়াও অতীত ফকিহদের অনেকেই আবার হুদুদ এবং কিসাসের ক্ষেত্রেও তাদের বিচারকর্ষে নিয়োগ দানকে বৈধ বলেছেন। যেমনটি ইমাম ইবনুল কাইয়্যেম তার রচিত “আত্‌ তুরুক আল হুকমিয়াহ' গ্রন্থ উল্লেখ করেছেন। এছাড়াও ইমাম তাবারী এবং ইবনে হাযম সার্বিকভাবে সকল ক্ষেত্রে মহিলাদের বিচারকার্য সম্পাদনকে বৈধ বলেছেন। এখান থেকে এটাই বোধগম্য যে, মূলত ইসলামি শরিয়তে মহিলাদের বিচারকের দায়িতি পালন নিষিদ্ধ হওয়ার জন্য সুস্পষ্ট কোনো দলিল-প্রমাণ নেই, অন্যথায় ইবনে হাযম তা অবশ্যই গ্রহণ করতেন এবং এর বাহ্যিক অর্থপ্রহণ করে তিনিই সর্বাগ্রে তা অবৈধ বলতেন, পাশাপাশি যারা এর বিরোধিতা করত তার অভ্যাস মোতাবেক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিতেন। উল্লেখিত হাদিসটি বর্ণনার প্রেক্ষাপটও এ কথার জোরদার করে যে এখানে সর্বময় ও ব্যাপক কর্তৃত্ব তথা রাষ্ট্র প্রধানের কর্তৃত বুঝানো হয়েছে। রসুলের সা. কাছে সংবাদ পৌছল যে, পারসিক জাতি তাদের সম্রাটের মৃত্যুর পর তার কন্যাকেই তাদের নেত্রী হিসেবে গ্রহণ করে নিয়েছে। তখন তিনি বললেন, “ওই জাতি সফল হতে পারে না...” আল হাদিস। একটি আপত্তি এবং তার জবাব মহিলাদের পার্লামেন্টে প্রবেশের বিরোধী শিবির থেকে যে সংশয় প্রকাশ করা হয় তা হচ্ছে পার্লামেন্ট সদস্য সরকার থেকে, বরং স্বয়ং সরকার প্রধান থেকেও বেশি ক্ষমতাবান ও উচ্চ মর্যাদাসম্পন্ন । কারণ সংসদ সদস্য হিসেবে সে ইচ্ছে করলে সরকার এবং সরকার প্রধানের কাজের পর্যালোচনা করতে এবং তার উপর খবরদারি www.pathagar.com

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।