পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২২৩ এখানে দু'টি বিষয়ের দিকে দৃষ্টিপাত করার প্রয়াস পাচ্ছি। এক: পার্লামেন্টে সাধারণত মহিলাদের সংখ্যা স্বল্প এবং সীমিতই থাকে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুরুষেরই বজায় থাকে এবং এ সংখ্যারিষ্ঠতাই মূলত নীতি নির্ধারকের ভূমিকা পালন করে থাকে । এদের রায় এবং মতামতের ভিত্তিতেই বিভিন্ন প্রকারের আইন প্রণয়ন করা হয়ে থাকে। সুতরাং গুটিকয়েক মহিলার প্রার্থীতার মাধ্যমে পুরুষের উপর কর্তৃত্ব স্থাপিত হয়ে যাচ্ছে, এখানে এমনটি বলার বা ভাবার সুযোগ কোথায়! দুই: আয়াতে বলা হয়েছে তন্তাবধায়নের লাগাম পুরুষেরই হাতে থাকবে । আর তা শুধুমাত্র দাম্পত্য জীবনের জন্যই প্রযোজ্য । পুরণ্ষ হচ্ছে পরিবারের কর্তা এবং সে-ই এ ব্যপারে দায়িত্বশীল । কুরআনের বাণী “পুরুষ নারীর কর্তা। এ জন্য যে, আল্লাহ তাদের একজনকে অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং এ জন্য যে, পুর্ষ নিজের ধন-সম্পদ ব্যয় করে” ।২৬ আয়াতের এ অংশ: “এবং এ জন্য যে, পুর্ষ নিজের ধন-সম্পদ ব্যয় করে" এ দিকেই দিচ্ছে যে এখানে পরিবারের উপর পুরুষের তত্তাবধায়ন বলতে ওই মর্যাদা বুঝানো হয়েছে যা পুরুষকে দেওয়া হয়েছে। অপর একটি আয়াত “নারীদের জন্যও ঠিক তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন পুরুষদের অধিকার আছে তাদের উপর । তবে পুরুষদের তাদের উপর একটি মর্যাদা আছে” ।২৭ পরিবারের উপর পুরুষদের এ তত্তাবধায়নের পাশাপাশি মহিলাদেরও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত এবং পারিবারিক বিষয়াদিতে তাদের মতামতও গ্রহণ করা উচিত । দু্ধপোষ্য শিশুর দুধ ছাড়ানোর বিষয়ে আলোচনা করতে গিয়ে কুরআন এ দিকেই ইঙ্গিত দিচ্ছে: “যদি উভয় পক্ষ অর্থাৎ সন্তানের পিতা-মাতা পারস্পরিক সম্মতি ও পরামর্শক্রমে দুধ ছাড়াতে চায়, তাহলে এমনটি করায় কোনো ক্ষতি নেই” ।* এমনিভাবে হাদিস শরিফে এসেছে: “কন্যাদের বিবাহের ব্যাপারে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে পরামর্শ করে নাও” (আহ্ম্দ)। কিন্ত পারিবারিক গণ্ডির বাইরে কোনো ক্ষেত্রে কতিপয় পুরুষের উপর কোনো নারীর কর্তৃত্বের বিষয়ে আয়াতে কোনো নিষেধাজ্ঞা নেই। বরং যা থেকে নিষেধ করা হয়েছে তা হচ্ছে পুরুষদের উপর নারীর সর্বসময় ও ব্যাপক কর্তৃত। ২ সুরা নিসা ৪: ৩৪ ২৭ সুরা বাকারাহ ২: ২২৮ ২৮ সুরা বাকারা, ২: ২৩৩ www.pathagar.com
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।