ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

প্রথম অধ্যায়: ইসলামে রাষ্ট্রের মর্যাদা ও গুরুত্ব ৭ আনফাল, ৮: ৭২)। অন্যত্র বলা হয়েছে “যারা হিজরত করেনি তাদেরকে বন্ধ হিসেবে গ্রহণ করো না যতক্ষণ না তারা হিজরত করে”। (সুরা নিসা, ৪: ৮৯)" এভাবে ইসলামের যাবতীয় কাজ আঞ্জাম দিতে ও ফরজ-ওয়াজিব পালন করতে অক্ষম হয়েও যারা স্বেচ্ছায় অমুসলিম ও কাফির রাষ্ট্রে বাস করে তাদেরকে তিরক্কার ও নিন্দাবাদ জ্ঞাপন করে কুরআন নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন: “যারা নিজেদের ওপর জুলুম করেছিল, ফেরেশতারা তাদের জান কবজ করার সময় জিজ্ঞেস করলো: আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? তোমরা কি সেখানে হিজরত করে অন্যস্থানে যেতে পারতে না? জাহান্নাম এসব লোকের আবাস স্থিরীকৃত হয়েছে এবং আবাস হিসেবে তা বড়ই খারাপ জায়গা। তবে যে সব পুরুষ, নারী ও শিশু যথার্থই অসহায় এবং তারা বের হওয়ার কোন পথ-উপায় খুঁজে পায় নি, আল্লাহর তাদেরকে ক্ষমা করে দেবেন এবং আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণাময়” (সুরা নিসা ৪: ৯৭-৯৯)। রসুলের সা. ওফাতের পর সাহাবায়ে কেরাম সর্বপ্রথম যে কাজ আঞ্জাম দিয়েছিলেন তা হচ্ছে তারা রসুল বিহীন উম্মতের রাষ্ট্রনায়ক মনোনীত করেছিলেন, এমনকি তারা রসুলকে সা. দাফন করার পূর্বেই তা সম্পন্ন করেছিলেন। তারা অতিদ্রতত আবু বকরের রা. হাতে বাইয়াত গ্রহণ করেন এবং তাদের যাবতীয় দায়িত্ব তার ওপর সোপর্দ করেন। পরবর্তী কয়েক যুগে এভাবেই চলে আসছে। তাই উল্লেখিত আয়াত ও হাদিসসহ সাহাবা ও তাবেয়ীগণ থেকে শুরু হওয়া এ এতিহাসিক একমত্যের ভিত্তিতে উলামায়ে কেরাম মতামত ব্যক্ত করেছেন যে রাষ্ট্রপতি বা সরকার প্রধান নিযুক্ত করা ইসলামের দৃষ্টিতে ওয়াজিব বা অবশ্য কর্তব্য। মুসলমানদের খলিফা তথা রাষ্ট্রপতি বা সরকার প্রধানই হচ্ছেন ইসলামি রাষ্ট্রের মূল কেন্দ্রবিন্দু। সমসাময়িক যুগে সেক্যুলার মতবাদের আগ্রাসন শুরু হওয়ার পূর্ব পর্যন্ত মুসলমানেরা তাদের ইতিহাসে কখনো ধর্মকে রাষ্ট্র থেকে পৃথক করার সাথে পরিচিত ছিল না। এ থেকেই রসুল সা. তীর উম্মাহকে সাবধান করেছিলেন এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নির্দেশ দিয়েছেন। মুয়াজ রা. হতে বর্ণিত হাদিস: “সাবধান! ইসলামের চাকা ঘূর্ণায়মান, তোমরাও ইসলামের সাথে ঘুরতে থাকবে, সাবধান! অচিরেই কুরআন ও ক্ষমতা আলাদা হয়ে পড়বে, অর্থাৎ ধর্ম থেকে রাষ্ট্র অচিরেই পৃথক হয়ে যাবে, তোমরা আল্লাহর কিতাব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ো না। সাবধান অচিরেই ৬ ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে সকল সংগঠন চেষ্টা করে যাচ্ছে তাদের সাথে একাত্মতা গোপন করা বর্তমান সময়ে মুসলিম রাষ্ট্রে হিজরত করার বিকল্প হিসেবে গ্রহণ করা যেতে পারে। সাধ্যমতো এ কাজ আঞ্জাম দিতে সচেষ্ট থাকা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ । www.pathagar.com

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।