ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

২২২ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ রোধে বাড়াবাড়ি করা এর দ্বার উন্মোচনে বাড়াবাড়িই নামান্তর । কখনো এর হয়ে যেতে পারে। অংশগ্রহণ করাও মহিলাদের জন্য হারাম বা নিষিদ্ধ, “পাপাচার রোধ’ শীর্ষক উল্লেখিত মূলনীতি এ ক্ষেত্রে তাদের জন্য দলিল হতে পারে, কিন্তু এর মাধ্যমে মূলত ইসলামপন্থীদের অনেকগুলো ভোট নষ্ট হয়ে যেতে পারে। অবস্থাদৃষ্টে মনে হবে এ সকল মহিলাদের ভোট প্রদানে বিরত থাকা ইসলাম বিরোধী শিবিরের জন্য কল্যাণ ও আশীবাদ বয়ে আনতে পারে.. বিশেষ করে যেখানে তাদের মহিলাদের ভোটগুলো পূর্ণমাত্রায় সংগৃহীত হয়ে থাকে। এক সময়তো কতিপয় আলেম-উলামা “পাপাচার রোধ’ শীর্ষক উল্লেখিত মূলনীতির আলোকে মহিলাদের শিক্ষাগ্থহণ এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তির ব্যাপারেও আপত্তি তুলেছিলেন, এমনকি তাদের অনেকের বক্তব্য ছিল পড়তে পারে, কিন্তু লেখালেখি নয়! যাতে তাদের কলম প্রেমপত্র ইত্যাদি লিখতে ব্যবহৃত না হতে পারে। কিন্তু অবশেষে এর বিপরীত চিন্তাধারাই বিজয় লাভ করে এবং সবাই বুঝতে পারে যে পড়ালেখা মৌলিকভাবে কোনো অকল্যাণ বা খারাপ কিছু নয়, বরং ক্ষেত্র বিশেষে এটি কল্যাণের অনেক পথকে সুগম করে দেয়। এখানে আমরা বলব ভোটার হোক কিংবা পদপ্রার্থী হোক, এ ক্ষেত্রে মুসলিম ধার্মিক মহিলাকে অবশ্যই পুরুষদের সাথে কাজকর্ম, লেনদেন বা সাক্ষাত ইত্যাদিতে ইসলামি বিধি-বিধান বিবর্জিত বিষয়গুলো পরিহার করতে হবে । যেমন- নম্র স্বরে কথা বলা, পোষাক-পরিচ্ছদে সৌন্দর্য প্রদর্শন বা রূপচর্চা কিংবা বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ এমন কেউ ব্যতিরেকে অন্য কারো সাথে একাকী হওয়া অথবা প্রয়োজনোতিরিক্ত মেলামেশা করা ইত্যাদি বিষয়গুলো অবশ্যই মুসলিম ধার্মিক মহিলাদেরকে পরিহার করতে হবে। পুরুষের উপর নারীর কর্তৃত্ব পার্লামেন্ট নির্বাচনে মহিলাদের প্রার্থীর নিষিদ্ধ হওয়ার ক্ষেত্রে দলিল-প্রমাণ হিসেবে অনেকে উল্লেখ করে থাকেন যে, এর মাধ্যমে পুরুষের উপর মহিলাদের কর্তৃত্ব স্থাপিত হয়ে থাকে যা ইসলামি শরিয়তে নিষিদ্ধ । বরং কুআনের মাধ্যমে যে মৌলিক বিষয়টি প্রমাণিত তা হচ্ছে পুরুষরাই হচ্ছে নারীদের তত্তাবধায়ক। সুতরাং আমরা কিতাবে তা পরিবর্তন করে নারীদেরকে পুরুষের তত্তাবধায়ক বানাতে পারি? www.pathagar.com

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।