ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২২১ তৃতীয়ত: নারীরা কার্যত ঘর থেকে বের হচ্ছে, স্কুলে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, জীবনের সকল ক্ষেত্রে শিক্ষিকা, ডাক্তার, তন্তাবধায়ক এবং অফিসিয়ালসহ বিভিন্ন দায়িত্ব পালন করে যাচ্ছে। এ ক্ষেত্রে নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে কোনো ধরনের প্রতিবাদ বা বিধি-নিষেধ উদ্থিত হয়নি। তাই অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যে নির্ধারিত পোষণ করেছেন। চতুর্থত: পরিবেশ-পরিস্থিতি ও বাস্তবতার দাবি হচ্ছে মুসলিম ধার্মিক মহিলারাও ভোট যুদ্ধে অংশগ্রহণ করবে যাতে সেক্যুলারিজম ও প্রগতিশীল মহিলাদের মোকাবিলা করা যায়, যারাই এখন কার্যত মহিলা সমাজের নেতৃত্ব দিয়ে চলছে। সামাজিক ও রাজনৈতিক প্রয়োজন কখনো ব্যক্তিগত প্রয়োজনের তুলনায় গুরুতৃতপূর্ণ ও বড় হয়ে দেখা দিতে পারে, যা মহিলাদের সামাজিক কাজে অংশগ্রহণের বৈধতাকে জোরদার করে। পঞ্চমত: মহিলাদের ঘরে আটক রাখা বা থাকার বিষয়টি ইসলামি শরিয়ত পুরোপুরী অবতীর্ণ হওয়ার পূর্বকালীন সামান্য সময় ব্যতীত কখনো পাওয়া যায় না, যা ছিল ব্যভিচারের শাস্তিস্বরূপ “তোমাদের নারীদের মধ্যে থেকে যারা ব্যভিচার করে তাদের বিরুদ্ধে তোমাদের নিজেদের মধ্য থেকে চারজন সাক্ষী নিয়ে এসো। আর চার জন সাক্ষ্য দিয়ে যাবার পর তাদেরকে (নারীদের) গৃহে আবদ্ধ করে রাখো, যে পর্যন্ত না তাদের মৃত্যু এসে যায় অথবা আল্লাহ তাদের জন্য কোনো পথ বের করে দেন”।২৫ সুতরাং কিভাবে তা ঘেরে আবদ্ধ থাকা) স্বাভাবিক অবস্থায়ও মুসলিম নারীদের স্থায়ী ও আবশ্যকীয় গুণ হিসেবে গণ্য হতে পারে? পাপাচারের প্রতিরোধ এখানে অনেকে অবশ্যই এ বিষয়টিকে অন্য দিক থেকে দেখতে চান। অনেকে এ দেখতে চান। মহিলারা যখন পার্লামেন্টে সদস্য পদপ্রার্থী হবে এবং এ জন্য নির্বাচনী প্রচার-প্রোপাগান্তা চলাকালীন তারা পুরুষদের সাথে মেলামেশার সম্মুখীন হতে পারে এবং কখনো তা নির্জন অবস্থায়ও হয়ে যেতে পারে যা ইসলামি শরিয়তে হারাম এবং যা হারামের দিকে ধাবিত করে তাও হারাম। নিঃসন্দেহে পাপাচারের প্রতিরোধ এবং এর দ্বার বন্ধ করে দেওয়া কাজিক্ষিত বিষয় । ২৫ সুরা নিসা ৪ : ১৫ www.pathagar.com

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।