ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

২২০ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ থেকে ইসলাম সম্পূর্ণ নিষ্কলুষ । তারা বলতে চায় ইসলাম নারীদের উপর জুলুম ও অবিচার করেছে এবং তাদের যাবতীয় কর্মক্ষমতা ও প্রতিভাকে অকর্মণ্য করে রেখেছে। আর এ ক্ষেত্রে তারা অতীতের পশ্চাৎপদ যুগের কতিপয় ঘটনাবলী এবং কঠোরতা অবলম্বনকারী কতিপয় সমসাময়িক ব্যক্তিতের বক্তব্য ইত্যাদিকে যুক্তি-প্রমাণ হিসেবে উপস্থাপন করে থাকে। বিভিন্ন দলিল-প্রমাণের দিকে দৃষ্টিনিক্ষেপ মহিলাদের পার্লামেন্টে অথবা মজলিশে শুরায় প্রবেশ, মনোনয়নপত্র দাখিল এবং নির্বাচনে অংশ গ্রহণ করা ইত্যাদি ক্ষেত্রে শরিয়তের দৃষ্টিভঙ্গি সম্পর্কে গভীরভাবে দৃষ্টিপাত করতে হবে। একটি দল মনে করে থাকে এটি হারাম এবং সুস্পষ্ট গুনাহের কাজ, অথচ সন্দেহমুক্ত এবং বিভিন্ন ব্যাখ্যার অবকাশ থেকে মুক্ত সুস্পষ্ট দলিল ব্যতীত কোনো কাজ হারাম হওয়ার হুকুম দেওয়া যায় না। মানুষের দৈনন্দিন জীবনের এ সকল কাজের ক্ষেত্রে শরিয়তের মৌলিক বিধান হচ্ছে বৈধতা, যতক্ষণ পর্যন্ত তা হারাম হওয়ার উপর সুস্পষ্ট কোনো দলিল পাওয়া না যায়। সুতরাং এখানে যারা হারাম মনে করেন এক্ষেত্রে তাদের ভিত্তি কি, তারা কোন দলিলের উপর ভিত্তি করে এ হুকুম দিয়ে থাকেন? অনেকে এ ক্ষেত্রে দলিল হিসেবে পেশ করেন কুরআনের বাণী “তোমরা তোযাদের গৃহমধ্যে অবস্থান করো”, সুতরাং একান্ত প্রয়োজন ব্যতীত কোনো মহিলার জন্য তার বাড়ি ছেড়ে বের হওয়া বৈধ হতে পারে না। এ দলিলটি এখানে যথার্থ নয় । কারণ- প্রথমত: আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট থেকে এটি স্পষ্ট যে এ আয়াত নবির সা. স্ত্রীদের ব্যাপারে নাজিল হয়েছে। আর মান-মর্যাদা ও পর্দা পালনের ক্ষেত্রে অন্যান্য নারীদের তুলনায় তাদের উপর একটু বেশি কঠোরতা অবলম্বন করা হয়েছে। তাই তারা কোনো সৎকর্ম করলে অন্যদের তুলনায় দ্বিগুণ প্রতিদানের অধিকারী হবে, তেমনিভাবে তারা কোনো অসৎকর্ম করলে অন্যদের তুলনায় দ্বিগুণ শাস্তিপ্রাপ্ত হবে। দ্বিতীয়ত: এ আয়াত অবতীর্ণ হওয়া সত্তেও হজরত আয়েশা রা. গৃহ ত্যাগ করে কিসাস নেওয়ার জন্য বের হওয়া তার উপর দ্বীনি দায়িতৃ, যদিও তার এ ইজতেহাদ তথা চিন্তা-ভাবনা পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে। www.pathagar.com

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।