ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২১৯ এছাড়াও রয়েছে আর্থিক ও নাগরিক ইত্যাদি লেনদেনের ক্ষেত্রে সাক্ষ্য প্রদান সংক্রান্ত বিধান। এখানে দু'জন নারীর সাক্ষ্য একজন পুরুষের সমান ধরা হয়েছে। এটিও জেনেটিক ও বাস্তবিক কারণেই দেওয়া হয়েছে । এর দ্বারা দলিল-প্রমাণের সত্যতার নিশ্চিতকরণ এবং মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা হয়েছে। এমন কতিপয় বিধানও রয়েছে যেখানে একজন মহিলার সাক্ষ্য গ্রহণযোগ্য হয়ে থাকে । যেমন সন্তান প্রসবকরণ, দুধ পান করানো ইত্যাদি সংক্রান্ত বিধান। কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা এ পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই: এক.যে সকল বিধান সুস্পষ্ট ও সুপ্রতিষ্ঠিত শরিয়তের টেক্সট দ্বারা প্রমাণিত এগুলো ব্যতীত অন্য কোনো বিধি-বিধান পালনে আমরা নিজেদের উপর বাধ্য-বাধকতা আরোপ করতে পারি না। সুতরাং যে সকল বিধান শরিয়তের সুপ্রতিষ্ঠিত বক্তব্য দ্বারা প্রমাণিত নয়, যেমন দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত, অথবা যে সকল বিধান একাধিক অর্থ নানাবিধ ব্যাখ্যার অবকাশ রাখে এ সকল ক্ষেত্রে একটি অর্থ গ্রহণ করে অপরের উপর তা চাপিয়ে দেওয়া কারো জন্য জায়েজ হবে না। বিশেষ করে সামাজিক বিষয়াদি যেগুলো সাধারণ জনসমাজের সাথে সম্পৃক্ত এবং যেগুলো সহজ-সরলতার অবকাশ রাখে এ সকল ক্ষেত্রে তা মোটেও জায়েজ হবে না। দুই. এমন অনেক বিধান রয়েছে যেগুলোকে আমরা স্থান, কাল ও পরিবেশ- পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন ভাবতে পারি না। এ জাতীর বিধানগুলো চাহিদার আলোকে পরিবর্তিত হওয়ার দাবি রাখে । তাই গবেষক বুদ্ধিজীবিদের সিদ্ধান্ত হচ্ছে স্থান, কাল, পাত্র ও পরিবেশ-পরিস্থিতি ইত্যাদির পরিবর্তনে শরিয়তের বিধানও পরিবর্তিত হবে। মহিলা সংক্রান্ত অধিকাংশ বিষয় অনেকটা এর সাথে সম্পৃক্ত। তাদের বিষয়াবলীতে অনেক কঠোরতা ও সাবধানতা অবলম্বন করা হয়েছে, এমনকি তাদের মসজিদে গমনও হারাম করা হয়েছে, যদিও তা বিশুদ্ধ ও সুস্পষ্ট টেক্সটের সাথে সাংঘর্ষিক। কিন্তু এ ক্ষেত্রে সাবধানতা এবং পাপাচারের পথ বন্ধ করা ইত্যাদিকে প্রাধান্য দেওয়া হয়েছে, আর সময় ও কালের পরিবর্তনকেই বিবেচনায় রেখে তা করা হয়েছে! তিন. সেক্যুলারিজমের ধ্বজাধারীরা নারী ইস্যু নিয়ে এখন ব্যবসায় মেনে পড়েছে। তারা এর মাধ্যমে ইসলামের উপর এমন কিছু অপবাদ চাপিয়ে দিতে চায় যা www.pathagar.com

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।