২১৮ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: ত্ত ও প্রয়োগ কুআনের এক স্থানে মুনাফিকদের বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করার পর পরই ইমানদারদের বৈশিষ্ট্যের উল্লেখ করা হয়েছে। মুনাফিকদের বৈশিষ্ট্যের উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে “মুনাফিক পুরুষ ও নারী পরস্পরের দোসর । খারাপ কাজের হুকুম দেয়, ভালো কাজে নিষেধ করে এবং কল্যাণ থেকে নিজেদের হাত গুটিয়ে রাখে” ।২৪ যেহেতু মুনাফিক পুরণ্ষদের পাশাপাশি মুনাফিক নারীরাও সমাজে ধ্বংসের কাজে ভূমিকা পালন করে থাকে; তাই এর বিপরীতে মুমিন নারীরাও মুমিন পুরুষদের পাশাপাশি সমাজ গঠন ও সমাজের সংস্কার সাধনে ভূমিকা পালন করবেই। রসুলের সা. যুগে মহিলারা তাদের এ দায়িতৃ যথাযথভাবে পালন করেছে, এমনকি সর্বপ্রথম যে কণ্ঠ রসুলের সা. নব্যুয়তকে সত্য বলে স্বীকৃতি দিয়েছে এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করে তাকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে তা ছিল এক নারীর কণ্ঠ, তিনি হলেন হজরত খাদীজা রা.। ইসলামের পথে সর্বপ্রথম যিনি শাহাদাতের পেয়ালা পান করেছিলেন তিনি ছিলেন এক নারী, হজরত আম্মারের মা সুমাইয়া রা. । এমনকি তাদের মধ্যে কতিপয় এমনও ছিলেন যারা রসুলের সা. সাথে ‘উহুদ’ ও “হুনাইন' ইত্যাদি যুদ্ধ লড়াই করেছিলেন। তাই ইমাম বুখারি হাদিসের শিরোনাম দিয়েছেন “মহিলাদের যুদ্ধ ও লড়াই করা সংক্রান্ত হাদিসের অধ্যায়” । শরিয়তের বিধি-বিধানের প্রতি দৃষ্টিপাত করলে দেখা যায় যে, প্রায়ই সকল বিধানই সাধারণত নারী পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য, তবে কতিপয় বিধান এমন রয়েছে যেখানকার প্রকৃতিই দাবি করে যে, এখানে প্রত্যেকের জন্য পৃথক পৃথক বিধানের প্রসবকরণ, দুধপান করানো এবং শিশুদের লালনপালন ইত্যাদি সংক্রান্ত বিধি-বিধান যেগুলো একান্ত মহিলাদের জন্য প্রযোজ্য । এমনিভাবে পুরুষের রয়েছে পরিবারের তত্তুবধায়ন ও দেখাশোনা এবং তাদের ভরণপোষণ প্রদান ইত্যাদি সংক্রান্ত বিধান। এখানে কতিপয় বিধান রয়েছে উত্তরাধিকারী সম্পদ সংক্রান্ত, সেখানে পুরুষকে মহিলা থেকে দ্বিগুণ দেওয়া হয়েছে। এর কারণ সুস্পষ্ট । এটি নারী পুরুষের আর্থিক দায়-দায়িতের পার্থক্যের ভিত্তিতেই দেওয়া হয়েছে; কারণ জগত-সংসারের প্রায়ই সকল আর্থিক দায়-দায়িতৃ পুরুষের কাধে তুলে দেওয়া হয়েছে। * সুরা আত্ তাওবা : ৬৭ www.pathagar.com
— পৃষ্ঠা ২৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।