পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২১৭ পার্লামেন্ট নির্বাচনে মহিলাদের অংশগ্রহণ প্রসঙ্গে মহিলারাও পুরুষের মতো দায়িত্বপ্রাপ্ত মানুষ । আল্লাহর ইবাদাত করতে, ইকামাতে বিষয়গুলো পরিহার করতে, আল্লাহর দ্বীনের দিকে মানুষকে আহবান করতে এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজের প্রতিবিধানসহ শরিয়তের যাবতীয় বিধি-নিষেধ পালন করতে আদিষ্ট এবং দায়িত্বপ্রাপ্ত । শরিয়তের যাবতীয় সম্বোধনে পুরুষের ন্যায় মহিলারাও অন্তর্ভুক্ত রয়েছে, তবে যে বিষয়গুলো শুধুমাত্র পুরুষের সাথে সংশ্লিষ্ট সেখানে এর জন্য নির্দিষ্ট দলিল-প্রমাণ ও আকার-ইঙ্গিত রয়েছে। যখন আল্লাহ তায়ালা ইরশাদ করেন “হে মানব সকল' কিংবা “হে ইমানদারগণ’, এ জাতীয় সম্বোধনে সন্দেহাতীতভাবে মহিলারাও অন্তর্ভুক্ত রয়েছে। উম্মে সালমা রা. যখন আল্লাহর রসুলকে সা. বলতে শুনেছিলেন “হে মানব সকল", তখন তিনি কাজে ব্যস্ত থাকা সত্তেও তা ছেড়ে দিয়ে দ্রুত রসুলের ডাকে সাড়া দিয়ে এসে পড়লেন। এমনকি সাড়াদানের ক্ষেত্রে তার দ্রুততা দেখে অনেকে আশ্চার্যবোধ করতে লাগলে তিনি তাদেরকে বললেন, আমিও তো মানুষের অন্তর্ভুক্ত । মৌলিক বিধান হচ্ছে ব্যতিক্রমী বিষয়গুলো ব্যতীত বাকি সকল দায়িত্ব পালন ও দায়িতৃপ্রাপ্তির ক্ষেত্রে মহিলারাও পুরুষের ন্যায়; কারণ আল্লাহ তায়ালা ইরশাদ করেন “পুরুষ হও বা নারী, তোমরা সবাই একই জাতির অন্তর্ভুক্ত” এবং রসুলের সা. বাণী “নিশ্চয় মহিলারা পুরুষের সহধর্মীনী” । আহমদ, তিরমিজি, আবু দাউদ এবং দারেমী কর্তৃক বর্ণিত। কুরআন নারী পুরুষ উভয়েরই কীধে সমাজ পরিবর্তন, সংশোধন এবং সংস্কারের দায়িত্ব তুলে দিয়েছে। ইসলামের পরিভাষায় যাকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের প্রতিবিধান বলে নামকরণ করা হয়। ইরশাদ হয়েছে; “মুমিন পুরু -ও মুমিন নারী, এরা সবাই পরস্পরের বন্ধু ও সহযোগী । এরা ভালো কাজের হুকুম দেয় এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, নামাজ কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে। এরা এমন লোক যাদের উপর আল্লাহর রহমত নাজিল হবেই” 1২০ ২২ সুরা আলে ইমরান : ১৯৫ * সুরা আত্ তাওবা : ৭১ www.pathagar.com
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।