ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

২১৬ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তন্ত ও প্রয়োগ এমনকি কতিপয় মুসলিম ভূখণ্ডের কোনো কোনো দল ও সংগঠন মনে করে থাকে যে তারা একমাত্র সত্যের প্রতিনিধিত্ব করে যাচ্ছে; কারণ তারাই হচ্ছে সর্বপ্রথম দল যে বিভিন্ন কর্মতৎপরতা নিয়ে মাঠে এগিয়ে এসেছে। পরবর্তীতে যে সকল দল গঠিত হয়েছে সবগুলোর অস্তিত্ব থেকে মুছে দেওয়া দরকার, তাদের অবশিষ্ট থাকার কোনো অধিকার নেই। তাদের দৃষ্টিতে জনগণের কাছে গ্রহণযোগ্যতাই তো তাদের থেকে বাইয়াত গ্রহণ করার নামান্তর, আর হাদিস শরিফে এসেছে “যখন দু'জন খলিফার কাছে বাইয়াত গ্রহণ করে থাকে তখন তাদের শেষোক্তজনকে হত্যা করে ফেলো” ।২১ এ ধরনের নির্বোধ ও দুঃসাহসিক হুকুম ও ফতোয়া এমন সকল লোকদের থেকে এসে থাকে যাদের শরিয়তের জ্ঞানের ময়দানে কদম আদৌ মজবুত নয় । এ ধরনের ফতোয়া সর্বদাই উম্মতের মধ্যে ফিতনা-ফাসাদের বাতাস বয়ে আনে এবং পরবর্তীতে উম্মতের ধ্বংসকে অনিবার্য করে তোলে । তাই এ সকল ফতোয়া দেখে যুগে এমন সকল লোকও ফতোয়া দিয়ে যাচ্ছে যারা চোর-ডাকাতের তুলনায় কারাবাসের বেশি উপযুক্ত; কারণ চোর-ডাকাতের তুলনায় কারাবাসের বেশি উপযুক্ত; কারণ চোর-ডাকাতরা তো মানুষের পার্থিব জীবন বরবাদ করে থাকে, কিন্তু এ সকল লোকেরা মানুষের দ্বীনকে বরবাদ করে দিচ্ছে’! বর্তমান সময়ে আমরা ফতোয়ার যে অবস্থা দেখছি এবং শুনছি তা জেনে এ সকল ফকিহগণ কি বললেনঃ! আল্লাহ আমাদের নিগাহবান, তিনি ছাড়া আমাদের কোনো শক্তি-সামর্থ নেই। ২১ আহমদ ও মুসলিম আবু সাঈদ থেকে বর্ণনা করেন, দেখুন : সহিহ জামে' সগীর (৪২১)। www.pathagar.com

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।